রাজনীতি

জিউস পুকুর পরিষ্কার ও দখলমুক্ত করার আশ্বাস দিলেন জাকির খান

আসন্ন দূর্গা পূজার আগে নারায়ণগঞ্জের জিউস পুকুর পরিষ্কার ও দখলমুক্ত করার আশ্বাস দিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান। 

শুক্রবার (২৫ জুলাই) রাতে শহরের দেওভোগ এলাকার লক্ষীনারায়ণ মন্দির ও জিউস পুকুর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় মন্দির কমিটির লোকজনের সাথে তিনি নানা বিষয়ে আলোচনা করেন। 

এ বিষয়ে অ্যাডভোকেট রাজীব মন্ডল বলেন, জিউস পুকুর হলো মন্দিরের সম্পত্তি। বিগত দিনে নানা অব্যবস্থাপনায় পুকুরটি ময়লা দিয়ে ভরাট হয়ে গেছে। ডেঙ্গু ও চিকুন গুনিয়া সহ নানা রোগে এলাকাবাসী আক্রান্ত হচ্ছে। পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এই অবস্থায় পুকুর পানি পরিষ্কার করার জন্য এলাকাবাসীর অনুরোধে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছেন বিএনপি নেতা জাকির খান। সেই উপলক্ষ্যে তিনি মন্দির ও মন্দিরের পাশের জিউস পুকুর পরিদর্শন করেছেন। 

তিনি আরও বলেন, জিউস পুকুরের পানি দিয়ে বিগত দিনের মত যেন পূজা অর্চনা সহ দৈনন্দিন কাজে ব্যবহার করার উপযোগী করা এবং দখলদার মুক্ত করার আশ্বাস দেন জাকির খান। আগামী দূর্গা পূজার আগে এই পুকুর পরিষ্কার করা হবে। 

মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা দেবোত্তর সম্পত্তি। জিউস পুকুর নিয়ে উচ্চ আদালতের কোন নিষেধাজ্ঞা নেই। আশা করি, আদালত থেকে আমরা ন্যায় বিচার পাবো। 

বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তাবায়ন কমিটির কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক ও জেলার সভাপতি সেলিম আহমেদ ডালিম বলেন, পুকুরটি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সংস্কার করার জরুরী হয়ে পড়েছে। এই নোংরা ও পঁচা পানিতে গোসল করতে গিয়ে মানুষের নানা ধারনের রোগে আক্রান্ত হয়। এছাড়া অগ্নিকাণ্ডের মত গুরুত্বপূর্ণ সময়ে পানি সংকট দূর করতে পুকুরটি জরুরী ভিত্তিতে ময়লা-আবর্জনা পরিষ্কার করা দরকার। এতে করে পুকুরটি তার শত বছরের হারানো যৌবন ফিরে পাবে এবং এলাকাবাসীও উপকৃত হবে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি মনির খান, জেলা প্রজন্ম দলের সভাপতি সলিমুল্লাহ করিম সেলিম, লক্ষীনারায়ণ মন্দিরের সভাপতি প্রবীর সাহা, সাবেক ট্রাস্টি পরিতোষ সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, লক্ষীনারায়ণ বারোয়ারী দূর্গ  পূজা কমিটির সভাপতি অ্যাডভোকেট মনিকা দেবী, নির্মল সাহা, অ্যাডভোকেট রাজীব মন্ডল, সমির কর্মকার, বাদল সাহা, পুরোহিত মহারাজ দীপঙ্কর চক্রবর্তী, নিখিল ঘোষ, সঞ্জয় ঘোষ সহ প্রমুখ। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com