নারায়ণগঞ্জ আদালতের এডিশনাল পিপি হলেন অ্যাডভোকেট রাজিব মন্ডল
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ আইনজীবী রাজিব মন্ডল।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে ১০ আগস্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে এ নিয়োগ আদেশের বিষয়টি জানানো হয়।
এ বিষয়ে অ্যাডভোকেট রাজিব মন্ডল বলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আদালতের এডিশনাল পিপি হিসেবে নিয়োগ পেয়েছি। এ জন্য আমি আমার সিনিয়রদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি দেশের কল্যাণে আইন পেশায় নিজেকে নিয়োজিত রেখেছি এবং নতুন এই দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বদা সচেষ্ট থাকব। আমি এ জন্য সকলের দোয়া, আর্শিবাদ এবং সহযোগীতা কামনা করছি।
জানা গেছে, অ্যাডভোকেট রাজিব মন্ডল ২০০৮ সালে ওয়ার্ড ছাত্র দলের যুগ্ম সম্পাদক ছিলেন।পরবর্তীতে তিনি নারায়নগঞ্জ সদর থানা মৎস্যজীবী দলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আইন বিষয়ক সম্পাদক, শহীদ জিয়া আইনজীবী পরিষদ নারায়ণগঞ্জের যুগ্ম আহ্বায়ক, শহীদ জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন । ২০১৪ সালে বার কাউন্সিল হতে আইনজীবী সনদ লাভ এবং নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন।
মতামত দিন