নারায়াণগঞ্জ

শিক্ষার্থীর উপর ইজিবাইক চালকের হামলার ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে সড়কে কাজ করা শিক্ষার্থী ও যানজট নিরসন কর্মীদের উপর ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) চালকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহতও হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

হামলার ঘটনার পর ইজিবাইক চালকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাখানেক সড়ক অবরোধও করে রাখেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তবে, ইজিবাইক চালকরাও তাদের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন। তাদের পাল্টা অভিযোগ, শিক্ষার্থী ও যানজট নিরসন কর্মীরাও তাদের মারধর করেছেন।

বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনায় উভয়পক্ষকে নিয়ে নিজ কার্যালয়ে আলোচনায় বসেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত আছেন।

এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনেও যানজট নিরসনের দায়িত্বে থাকা যানজট নিরসন কর্মী ও স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে থাকা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেন ইজিবাইক চালকরা।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com