রাজনীতি

শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন ও আর্থিক সহযোগিতায় জাকির খান

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। এ সময় তিনি প্রত্যেক মন্দিরে আর্থিক অনুদান দিয়েছেন। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে শহরের বিভিন্ন মন্দির ও পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

জানা গেছে, শহরের নাগবাড়ি মন্দির, পালপাড়া মন্দির, পালপাড়া অনুকূল ঠাকুর মন্দির, লক্ষীনারায়ণ মন্দির, গৌর নিতাই আখড়া, পালপাড়া শনি মন্দির, উকিল পাড়া মন্দির, আমলাপাড়া মন্দির, টানবাজার মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। কেউ আবার তাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। আবার অনেকে তাকে অতিথি আপ্যায়ন করে তৃপ্তির ঢেকুর তোলেন। 

এ সময় নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবির, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রাজিব মণ্ডল, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি নাজির আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান রাজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা পারভেজ মল্লিক, ছাত্রনেতা মো. নূর হানিফ, সনেট আহমেদ, মো. হালিম সহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com