ভ্রমণ

বেগম জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চাইলেন দিদার

ভারতে হযরত খাজা মইনুদ্দিন চিশতী (রহঃ) এর দরবার (আজমীর শরীফ) এবং হযরত নিজামুদ্দিন আউলিয়া (রহঃ) এর দরবার (দিল্লি)-এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মো. দিদার খন্দকার।

এ সময় তিনি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য মহান আল্লাহ্‌র দরবারে বিশেষ দোয়া চেয়েছেন। একই সাথে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যেন জয়লাভ করতে পারে, সেই কামনায় বিশেষ মোনাজাত করেছেন। এছাড়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের জন্য দোয়া করেছেন। ডেঙ্গু মুক্তি কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়েছেন।
 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com