রাজনীতি

আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক। আমাদের এখন সামনের দিকে ভাবতে হবে। কিন্তু টকশোতে দেখেছি, কিছু পেইড বুদ্ধিজীবীরা আওয়ামী লীগের পক্ষে বৈধতা উৎপাদন করছে। তবে গত দুই দিনের কার্যক্রমে বুঝা উচিত আওয়ামী লীগ কখনো গণমানুষের দল ছিলনা। আগুন সন্ত্রাস ও জ্বালও পোড়াও অতীতে কারা করেছিল, বর্তমানে করা করছে- গত দুই দিনের কার্যক্রমে এগুলো সুস্পষ্ট হয়েছে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের নতুন সমবায় মার্কেট ভবনের ৯ম তলায় দলটির জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কারের পক্ষে যারা জোটবদ্ধ হতে চায়,  তাদের নিয়ে আমরা জোট গঠন করতে পারি। সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে এবং ভারতীয় আদিপত্যবাদের বিরুদ্ধে যে শক্তি গঠিত হয়েছে। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে, জণআকাঙ্খার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোন জোট বা নির্বাচনী অ্যালাইয়েন্স (জোট/ঐক্য) সম্ভব নয়। 

তিনি আরও বলেন, দেশের সামগ্রিক স্বার্থে এনসিপি সব সময় ছাড় দিয়ে এসেছে। সংস্কারের পক্ষে ও জাতীয় ঐক্যমত্তের প্রশ্নে সব সময় ছাড় দিয়ে এসেছি। জাতীয় ঐক্যমত্তের প্রশ্নে ও সংস্কারের প্রশ্নে যে দলগুলো আসতে চায় তাদেরকে আমরা স্বাগতম জানাবো। 

ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের পতন নিয়মতান্ত্রিকভাবে ব্যালটের মাধ্যমে হয়নি। আওয়ামী লীগের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। গণঅভ্যুত্থানের ম্যান্ডেড হচ্ছে জনতার ম্যান্ডেড। কোন রাজনীতিক দলের উপযোগিতা ফুরিয়ে যায় বলে গণঅভ্যুত্থান সংগঠিত হয়। কোন রাজনীতিক দলের নীতি আদর্শ জনআকাঙ্খার বিরুদ্ধে গেলে গণঅভ্যুত্থান সংগঠিত হয়। যেহেতু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে, স্বাভাবিক পক্রিয়ায় ব্যালটের মধ্য দিয়ে যারা দলটিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তারা মূলত আগুন সন্ত্রাসের ও বুলেটের পক্ষে বৈধতা উৎপাদন করছে। তাই ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। 

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, সদস্য আহমেদুর রহমান তনু সহ এনসিপি, যুবশক্তি, শ্রমিকশক্তি, ছাত্রশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com