রাজনীতি

নারায়ণগঞ্জের জন্য জান দিয়ে কাজ করবেন মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, আমি নির্বাচিত হলে নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য জান দিয়ে কাজ করবো।নারায়ণগঞ্জকে নিয়ে নেতিবাচক ধারণা তৈরি করা হয়েছে- সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, যানজট, শিক্ষা ব্যবস্থা- সব ক্ষেত্রেই জটিলতা। আমি যদি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ হৃদয় দিয়ে কাজ করব, জান দিয়ে কাজ করব।”

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “আমার বয়স ৫৮-৫৯, কিন্তু জীবনে কখনো মামলা হয়নি, এমনকি একটা জিডিও না। জুলাই আন্দোলনে আমার মানবিক সহায়তা ছিল, রাজনৈতিকভাবে সক্রিয় ছিলাম না। আমি সাদা-কালো মানুষ, জটিল কিছু বুঝি না।”

তিনি বলেন, “নারী-পুরুষ নির্বিশেষে ছাত্র, শিক্ষক, শ্রমিক ও পেশাজীবীসহ সকল শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে ন্যায়ভিত্তিক ও সম্ভাবনাময় নতুন নারায়ণগঞ্জ গড়তে চাই।”

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনির, সাবেক সহসভাপতি হাজী নূর উদ্দিন, মহানগর কমিটির সদস্য ফারুক হোসেন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মাহবুবুল্লাহ তপন, মনোয়ার হোসেন শোখন, আলমগীর হোসেন, শহীদুল ইসলাম রিপন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ সহ প্রমুখ।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com