নারায়াণগঞ্জ

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু, আহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামে এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা ও এক প্রতিবেশী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের পরে এ ঘটনা ঘটে।

মৃত ফাতেমা স্থানীয় গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভূমিকম্পের সময় ঘটনাস্থল দিয়ে ভুলতা গাউছিয়া এলাকায় যাওয়ার সময় সড়কের পাশের দেয়াল ধসে নবজাতক ফাতেমা, তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমের ওপর পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নবজাতকের মৃত্যু হয়। দেয়ালের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় কুলসুম ও জেসমিনকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “ভূমিকম্প অনুভূত হবার পর শিশুটিকে নিয়ে তার মা ঘর থেকে বেরিয়ে আসেন। পাশেই তার মায়ের বাসা। সেদিকে যাবার পথেই রাস্তার পাশে তোলা দেয়াল ভেঙে পড়ে। শিশুটি ঘটনাস্থলেই মারা যায় বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com