রাজনীতি

শনিবার ওমরা পালনের উদ্দেশ্যে রওনা দেবেন জাকির খান

আগামী শনিবার পবিত্র ওমরা (হজ) পালনের উদ্দেশ্যে রওনা হবেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান। 

জানা গেছে, বিমান বাংলাদেশ এ্যায়ারলাইন্স এর একটি বিমানে করে শনিবার (২২ নভেম্বর) সৌদি আবরের উদ্দেশ্যে তিনি রওনা হবে। তার সফর সঙ্গি হিসেবে ৬ জন তার সাথে থাকবেন। 

এ বিষয়ে জাকির খান বলেন, আগামীকাল শনিবার ওমরা হজের উদ্দেশ্যে আমি রওনা হব। এ জন্য আমি দেশবাসী ও নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চাই। পবিত্র ভূমিতে ও আল্লাহর কাবা ঘরে গিয়ে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া চাইবো। এছাড়া সমগ্র দেশ ও জাতির কল্যাণে দোয়া করবেন বলে তিনি জানান।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলীয় চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আগ পর্যন্ত নেতাকর্মীদের সবাইকে ধৈর্য্য ধারণ করার আহবান জানান তিনি। এছাড়া দল যাকে মনোনয়ন দেবে সেই সিদ্ধান্তকে মেনে নেওয়ার আহ্বান জানান  সবাইকে। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com