রাজনীতি

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, জনগণ মেনে নেবে না : ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে জনগণ তা মেনে নেবে না। 

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢা কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাঠ পর্যায়ের জরিপ দেখে অনেকের পায়ের নিচের মাটি সরে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এতোদিন যারা নির্বাচনকে সামনে রেখে জিকির করেছে, এখন তারা নির্বাচন ভুলে গেছে। কারণ তারা মাঠ পর্যায়ের জরিপে দেখছে সেটা দেখে তাদের পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। দেশের মানুষ চাঁদাবাজ, সন্ত্রাসী ও বিদেশে টাকা পাচারকারীদের আর দেখতে চায় না।’

জনগণ স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় উল্লেখ করে  তিনি বলেন, বাংলাদেশের মানুষ অনেক নির্বাচন দেখেছে। কিন্তু আগামীতে স্বচ্ছ সুন্দর গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। যেখানে পেশিশক্তির ব্যবহার হবে না। কালো টাকার ছড়াছড়ি থাকবে না। মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। লেভেল প্লেয়িং ফিল্ডের ভিত্তিতে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন প্রত্যাশা করছি। বাংলাদেশে মারামারি দখলদারির নির্বাচন ত্যাগ করতে চাই। সবাই নির্বাচনে অংশগ্রহণ করবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন 
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ প্রমুখ।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com