খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় জাকির খানের মিলাদ ও দোয়া
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রæত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর ফতুল্লার দেওভোগ এলাকার নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের উদ্যোগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
জাকির খান বলেন, বিএনপির রাজনীতিতে দেশনেত্রী খালেদা জিয়ার হাত ধরে আমার পথচলা। তিনবারের প্রধানমন্ত্রী আজ শারীরিকভাবে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা তার সুস্থ্যতা কামনা করে দোয়া করছি। মহান আল্লাহ যেন তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু দান করেন। খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয় তিনি পুরো দেশের নেত্রী। তাকে সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে ভালোবাসে।
এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রæত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির হোসেন খান, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দিদার খন্দকার, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা নাজির আহমেদ, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক ও সাবেক যুবদল নেতা পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ প্রমুখ।
মতামত দিন