স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করে ছাত্রদের বিক্ষোভ
নারায়ণগঞ্জে বিকেএমইএ এর কার্যালয়ের সামনে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে ঘেরাও করে ৭ দফা দাবি জানিয়েছেন জুলাই বিপ্লবে আন্দোলনকারী ছাত্ররা। এ সময় তারা নানা স্লোগান দেন।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের বিকেএমইএ এর কার্যালয়ে এক অনুষ্ঠানে শেষে এ ঘটনা ঘটে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ছাত্রদের নানা আশ্বাস দিলে তারা শান্ত হয়।
এ সময় ছাত্ররা স্বরাষ্ট্র উপদেষ্টাকে লক্ষ্য করে স্লোগান দিয়ে বলেন, আলু না জাহাঙ্গীর, আলু না পেঁয়াজ। হাদি ভাইকে গুলি কেন প্রশাসন জবাব চাই।
জুলাই বিপ্লবের আন্দোলনকারী ছাত্ররা ৭ দফা দাবি উত্থাপন করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর লুট হওয়া অস্ত্র উদ্ধার, জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযুক্ত মূল আসামিকে দ্রুত গ্রেফতার, ওসমান পরিবার ও তাদের দোসরদের গ্রেফতার সহ ৭ দফা দাবি জানিয়েছেন।
এসব দাবির প্রেক্ষিতে আশ্বাস দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনাদের দাবিগুলো যৌক্তিক। দাবিগুলো দ্রুত বাস্তাবায়নের জন্য আমরা ইতোমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। আর ওসমান হাদি ভাই আহত, তার জন্য সবাই দোয়া করবেন। তিনি যেন অতিদ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারে। তাকে গুলি করা আসামিকে যদিও এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি, কিন্তু তার ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। এবং তার সহযোগিকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে।
রাজধানীতে সাংবাদিকরা অস্ত্র নিয়ে প্রশ্ন করলেও স্বরাষ্ট্র উপদেষ্টা আলু নিয়ে কথা বলেন। এ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, ওইটা কৃষি মন্ত্রণালয়ের একটা অনুষ্ঠান ছিল। যেহেতু কৃষকের সমস্যাগুলো সাধারণত কেউ বলতে চায়না। তাই সে প্রসঙ্গে কথা বলেছি।
এখনো আওয়ামী লীগের অনেকে এলাকায় অবস্থান করছে। এ বিষয়ে পুলিশকে জানালে পুলিশ বলে তাদের বিরুদ্ধে মামলা নেই। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা আছে কিনা তা দেখার দরকার নেই। তাদেরকে সাথে সাথে আইনের আওতায় আনতে হবে। তা না হলে তোমাদের (পুলিশ) বিরুদ্ধে ব্যবস্থা নেব।
এসব আশ্বাসের পরে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী দ্রুত স্থান ত্যাগ করে চলে যান।
আন্দোলনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তি কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আহ্বায়ক মাহফুজ খান, নিউ জেনারেশন বাংলাদেশ এনজিবি’র কেন্দ্রীয় আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেরাব হোসেন প্রভাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক যুগ্ম সদস্য সচিব নাজমুল ইসলাম সহ প্রমুখ।

মতামত দিন