Box-3

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেফতারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না থাকলে পুলিশকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা আছে কিনা তা দেখার দরকার নেই। তাদেরকে সাথে সাথে আইনের আওতায় আনতে হবে। তা না হলে তোমাদের (পুলিশ) বিরুদ্ধে ব্যবস্থা নেব।

 বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের  বিকেএমইএ এর কার্যালয়ের সামনে জুলাই বিপ্লবে আন্দোলনকারী ছাত্ররা তাকে আটকে নানা প্রশ্ন করলে তিনি পুলিশ-প্রশাসনকে এ নির্দেশনা দেন।

রাজধানীতে সাংবাদিকরা অস্ত্র নিয়ে প্রশ্ন করলেও স্বরাষ্ট্র উপদেষ্টা আলু নিয়ে কথা বলেন। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ওইটা কৃষি মন্ত্রণালয়ের একটা অনুষ্ঠান ছিল। যেহেতু কৃষকের সমস্যাগুলো সাধারণত কেউ বলতে চায়না। তাই সে প্রসঙ্গে কথা বলেছি।

আন্দোলনকারী ছাত্রদের আশ্বাস দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনাদের দাবিগুলো যৌক্তিক। দাবিগুলো দ্রুত বাস্তাবায়নের জন্য আমরা ইতোমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। আর ওসমান হাদি ভাই আহত, তার জন্য সবাই দোয়া করবেন। তিনি যেন অতিদ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারে। তাকে গুলি করা আসামিকে যদিও এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি, কিন্তু তার ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। এবং তার সহযোগিকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

এর আগে, বুধবার দুপুরে ব্যবসায়ী প্রতিষ্ঠান বিকেএমইএ’র পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ কে ৬টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে অনুষ্ঠান শেষে বিকেলে অনুষ্ঠান স্থান ত্যাগ করার সময় বিকেএমইএ’র কার্যালয়ের সামনে জুলাই বিপ্লবে আন্দোলনকারী ছাত্ররা তাকে ঘেরাও করে ৭টি দাবি জানান।

দাবিগুলো হলো- জুলাই গণঅভ্যুত্থানের পর লুট হওয়া অস্ত্র উদ্ধার, জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযুক্ত মূল আসামিকে দ্রুত গ্রেফতার, ওসমান পরিবার ও তাদের দোসরদের গ্রেফতার, বৈষম্য বিরোধী হত্যার মামলা বাণিজ্য ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুর্নবাসনের ক্ষেত্রে তদবির বাণিজ্য বন্ধ করা, সন্ত্রাসী গ্যাং প্রতিরোধ করা ও মাদক বন্ধ করা, সীমান্তে নিরাপত্তা বাড়ানো ও সীমান্ত হত্যা বন্ধের দাবি তোলেন তারা। 


মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com