নির্বাচনে থেকে বিএনপির প্রার্থী সরে দাঁড়ানোর প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নিরাপত্তাজনিত কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান সরে দাঁড়ানোর প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কে নির্বাচন করবে আর কে নির্বাচন করবে না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আমাদের বলার মতো কিছু নেই। নিরাপত্তা একটা বড় বিষয়। এখানে সবাই আসছেন। যারা আসছেন তারা বলতে পারতেন নিরাপত্তা সংকট আছে আমরা কেউ আসবো না। এটার ক্ষেত্রে বলা যায়, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তিনি নির্বাচন কেন করবেন না এটা সাংবাদিকরা অনুসন্ধান করলে বেরিয়ে আসবে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএ’র কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন বিকেএমইএ’র পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪ কে ৬টি পুলিশ ভ্যান হস্তান্তর করা হয়।
রাজধানীতে শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায়। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তিনি একজন জুলাই যোদ্ধা। দেশের জন্য উনার ব্যাপক অংশগ্রহণ রয়েছে। আপনারা ওনার জন্য দোয়া করবেন।

ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি আমার জানা নেই। আপনাদের কাছ থেকেই শুনেছি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে শিল্প পুলিশ প্রধান গাজী জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, শিল্প পুলিশ-৪ এর প্রধান মো. আসাদুজ্জামান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, বিকেএমইএ সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেলসহ প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে মতবিনিময় সভায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। এ সময় তিনি নিরাপত্তাজনিত কারণে ও পরিবারের চাপে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে সাংবাদিকদের জানান।
মতামত দিন