Box-2

তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নাম বদলে এনসিপি নেতার ক্ষোভ, শাস্তি দাবি

নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নাম বদল করে ‘শহীদ ওসমান হাদি সেতু’ ব্যানার সাঁটানোয় রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী। শহীদ হাদিকে নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন। এমনকি এই ঘটনায় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহŸান জানান তিনি।
সম্প্রতি এই এনসিপি নেতা তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ ঝাড়েন।
এনসিপি নেতা শওকত আলী স্ট্যাটাস দিয়ে বলেন, ‘৩য় শীতলক্ষ্যা সেতুর নামকরণ অনেক আগেই বন্দরের শহীদ সজনের নামে করার প্রস্তাব দেয়া হয়েছিল। এইটা নিয়ে প্রাথমিক কাজও শেষ হয়েছিল। আজকে কারা শহীদ হাদীর নামে নামকরণ করে ফেলল জোর খাটিয়ে? হাদীকে নিয়ে অতিরাজনীতি করছে কারা? ৫ আগস্টে আ¤িøগের গুলিতে নিহত সজনের গুরুত্ব কি কমে গেল? হাদীকে নিয়ে এই নোংরা রাজনীতি করে কি হাদীর সম্মান বাড়লো না কমলো?’
আরেক স্ট্যাটাসে তিনি বলেন, ‘চলতি বছরের ২৫ মে শহীদ আবুল হাসান সজনের নামে সেতুর নামকরণের জন্য জেলা প্রশাসক কে চিঠি দেয়া হয়। তবে ওই সময় জেলা প্রশাসক দায়িত্ব নিয়েও কোন অগ্রগতি করে নাই। পরবর্তীতে নতুন জেলা প্রশাসক আসার পরে আবারও চিঠি দেয়া হয় গত ১৭ ডিসেম্বর। নতুন জেলা প্রশাসক ব্যাপারটা দ্রæত করার আশ্বাস দেয়। অথচ আজকে হুট করে একদল লোক গিয়ে সেতুর নাম চেঞ্জ করে দিসে। এইটা অন্যায় হইসে। যারা করসে তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেয়া উচিৎ। এবং সেতুর নামকরণের শহীদ সজনের নামেই করতে হবে।’
এর আগে, গত ২৬ ডিসেম্বর বিকেলে বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকা থেকে কয়েকশʼ ছাত্র ও স্থানীয় লোকজনের একটি মিছিল নিয়ে সেতুতে এসে নাম বদল করে ব্যানার সাটায়। এনসিপি বন্দর উপজেলা যুগ্ম সমন্বয়ক সোয়াইব রহমান, এনসিপির নেতা রিদওয়ানুল ইসলাম শুভ সহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে ছাত্র শিবির ও আপ বাংলাদেশের নেতা-কর্মীরাও এতে অংশ নেন। সেই মিছিলে রাজধানীতে আততায়ীর গুলিতে নিহত শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রæত বিচারের দাবি তোলা হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপি বন্দর উপজেলা যুগ্ম সমন্বয়ক সোয়াইব রহমান বলেন, “দেশের ১৮ কোটি মানুষের ভালোবাসার মানুষ, বিপ্লবী বীর শহীদ শরিফ ওসমান হাদিকে যে বা যারা হত্যা করেছে তাদের দ্রæত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা উচিত। শহীদ হাদির কারণে দেশের মানুষ সত্য বলা শিখেছে। হাদি আমাদের দেশের অম‚ল্য সম্পদ ছিলেন। আজকের কর্মস‚চিতে তার সম্মানে সেতুর নামকরণ করা হলো।” 
এনসিপির নেতা রিদওয়ানুল ইসলাম শুভ বলেন, “শহীদ হাদির কথা স্মরণ করলে হৃদয় কেঁপে উঠে। প্রকাশ্যে দিবালোকে একজন এমপি প্রার্থীকে গুলি করে হত্যা করা হলো, অথচ আজও পর্যন্ত খুনি ধরা পড়েনি। প্রশাসনকে হুঁশিয়ারি, খুনিদের দ্রæত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা জরুরি।” 
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মো. ফয়সাল, বন্দর থানা সাবেক ছাত্র শিবিরের আহ্বায়ক মো. আল হাসান, মো. সাগর, মো. নাদিম, আপ বাংলাদেশ মহানগর নেতা মো. সাদিউর রহমান, মো. আশরাফুল, মো. রাসেল প্রমুখ। 
তবে সংশ্লিষ্টরা বলছেন, এনসিপির বন্দরের নেতৃবৃন্দ ও শিবিরের নেতাকর্মীরা মিলে সেতুর নাম বদল করলেও তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতা শওকত আলী। এ নিয়ে নানা প্রশ্ন উঠে।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী বলেন, এনসিপির বন্দরের এক নেতা সহ শিবির ও এলাকাবাসী মিলে তারা মিছিল করে সেতুর নাম বদল করে দেয়। অথচ গত ২৫ মে শহীদ আবুল হাসান সজনের নামে সেতুর নামকরণের জন্য জেলা প্রশাসক কে চিঠি দেয়া হয়। কিন্তু এ বিষয়ে এনসিপির বন্দরের এক নেতা আমাদের সাথে আলোচনা না করে সেতুর নাম বদল করে দিয়েছে। এ বিষয়ে কেন্দ্রে আলোচনা চলছে। আশা করি, ওই নেতাকে শোকজ করা হবে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com