Box-6

নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির প্রার্থী তনু

ত্রয়োদশ জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আহমেদুর রহমান তনু। রবিবার (২৮ ডিসেম্বর) এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আহমেদুর রহমান তনু এ তথ্য জানায়।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্তের পেছনে দেশের প্রতি দায়বদ্ধতা, গণতন্ত্রের প্রতি বিশ্বাস এবং জনগণের কল্যাণে কাজ করার আন্তরিক ইচ্ছা কাজ করেছিলো। 
তবে বর্তমান পারিপার্শ্বিক রাজনৈতিক বাস্তবতা প্রেক্ষাপট ও ব্যক্তিগত বিবেচনায় আমি এনসিপির হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। এটি সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সিদ্ধান্ত, যার পেছনে কোনো ব্যক্তি, গোষ্ঠীর, বা দলের প্রতি বিরূপ মনোভাব নেই।
দলের হয়ে কাজ করবেন জানিয়ে তিনি বলেন, ‘গত দেড় বছর ধরে আপনারা আমাকে যেভাবে পাশে পেয়েছেন ও কাজ করতে দেখেছেন, আগামীতেও আপনাদের এই সন্তানকে এভাবেই আপনাদের পাশে পাবেন। বর্তমান রাজনৈতিক পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় আমি নির্বাচন থেকে সরে যাচ্ছি, কিন্তু বর্তমান দল থেকে নয়। আগামী আমাদের হবে, ইনশাল্লাহ।
প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর এনসিপি দলটির কেন্দ্র থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে আহমেদুর রহমান তনু ও নারায়ণগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন কে দলীয় মনোনয়ন দেওয়া হয়। 


মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com