Box-3

বিএনপি প্রার্থী মান্নানকে নিয়ে ফের সমালোচনা করলেন গিয়াস

নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বিএনপির নেতৃবৃন্দ কাউকে ছোট করে দেখতে চাইনা। তবে মাঠে ঘাটে সর্বত্র আলোচনা হয়। আট জন প্রার্থীর মধ্যে আজহারুল ইসলাম মান্নান মনোনয়ন পেলেন কিভাবে? জনগনের মনে ধারনা, এটা কোননা কোন একটা গিভ এন্ড টেকের মাধ্যেমে এটা (মনোনয়ন) হয়েছে। এটা দলের ক্ষতি হয়েছে। আমাদের নেতৃবৃন্দদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়েছে। এটাতো আমরা হতে দিতে পারিনা। এসব নিয়ে বিরোধীতা করে আমাদের নেতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা শেষ পর্যন্ত মাঠে থাকবো। আমাদের যা বলার আছে আমাদের নেতৃবৃন্দদের কাছে বলবো। 
সম্প্রতি এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন ইস্যুতে পরোক্ষভাবে সমালোচনা করেন এই নেতা। 
এর আগে, এই আসনে আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে কেন্দ্রে ৭ জনের যৌথ চিঠি প্রেরণ করা হয়। এছাড়া মান্নানের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকবার আন্দোলন হয়েছে তার প্রার্থীতা দাবি করে। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com