Box-3

বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আলী রিপাবলিকান পার্টির প্রার্থী

নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আলী স্বতন্ত্র প্রার্থী হবেন এমন গুঞ্জনের মধ্যে বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দেন। সোমবার রাতে নির্বাচন অফিসের কাছ থেকে প্রাপ্ত তালিকায় তার নামের পাশে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ রিপাবলিকান পার্টির নাম উল্লেখ করতে দেখা যায়।
বিষয়টি জানতে মোহাম্মদ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে এ বিষয়টি নিশ্চিত করে দলটির চেয়ারম্যান কেএম আবু হানিফ হৃদয়। 
বিষয়টি নিশ্চিত করে দলটির চেয়ারম্যান কেএম আবু হানিফ হৃদয় বলেন, মোহাম্মদ আলী বর্তমানে আমাদের দলের নির্বাহী চেয়ারম্যান পদে রয়েছেন। তিনি আমাদের দলের হয়ে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে মনোনপত্র জমা দিয়েছেন। সেই আসন থেকে তিনি লড়াই করবেন। মূলত তার হাত ধরে এই দলটি সব কার্যক্রম হয়েছে। আর এবার যেহেতু তিনি বিএনপি থেকে মনোনয়ন চেয়ে পাননি। ফলে তিনি বিএনপি দলের বিদ্রোহী হতে চাননি। তাই বাংলাদেশ রিপাবলিকান পার্টির দলীয় প্রতিকে তিনি লড়াই করবেন। 
 জানা গেছে, বাংলাদেশ রিপাবলিকান পার্টির ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, দলটির চেয়ারম্যান কেএম আবু হানিফ হৃদয়। তিনি নারায়ণগঞ্জ ২ আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়ন দাখিল করেছেন। দলটির প্রতীক হাতি। ফলে এই দল থেকে নির্বাচন করলে হাতি মার্কা নিয়ে নির্বাচন করতে হবে মোহাম্মদ আলীকে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে বিগত দিনে অনেক রাজনীতিকের উত্থান এ মোহাম্মদ আলীর হাত ধরে। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর নির্বাচনেও কুশীলব হিসেবে কাজ করেন তিনি। ১৯৯৬ সালের ফেব্রুয়ারীর বিতর্কিত নির্বাচনেও তিনি ছিলেন এমপি। ২০০১ সালের সংসদ নির্বাচনে ভোটের মাত্র ১৭ দিনে আগে গিয়াসউদ্দিনকে বিএনপিতে জয়েন করিয়ে মনোনয়ন নিশ্চিত করে আলোচনার চ‚ড়ায় উঠেন মোহাম্মদ আলী। সেই থেকে তাকে কিং মেকার হিসেবে আখ্যা দেওয়া হয়।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com