ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদমোহাম্মদ চৌধুরী ও ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মনিরুল আলমসেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীস্বাক্ষরিত পৃথক বিবৃতিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।বিবৃতিতে উল্লেখ করা হয়, ইতোপ‚র্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি'রপ্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনারআবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিকসদস্য পদ ফিরিয়ে দেয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলামেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভ‚মিকা রাখবেন বলে দল আশা রাখে।এর আগে ২০২৫ সালের ১৫ মে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ পরিপন্থী ও অনৈতিককার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ফতুল্লা থানা বিএনপি'রসাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদথেকে বহিষ্কার করা হয়েছে।অপরদিকে ২০১৮ সালের প্রকাশ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীমওসমানের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ দলের সকল পদথেকে বহিষ্কার করা হয়েছিলো ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মনিরুলআলম সেন্টুকে।
মতামত দিন