Box-2

নারায়ণগগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগগঞ্জের সদর উপজেলায় রায়হান খান (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃস্পতিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ফতুল্লা নাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান চাঁদপুর জেলার বহারিয়া বাজারের মৃত বিল্লাল খানের ছেলে। তিনি বর্তমানে সদর উপজেলার তাঁতিপাড়া এলাকার ইয়াসিন মিয়ার বাড়ি'র ভাড়াটিয়া। পুলিশ ও স্থানীয় স‚ত্রে জানা যায়, সকাল ৭ টার দিকে নাগবাড়ি এলাকার মোড়েসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তারশরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। স্থানীয় স‚ত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে,আজ ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করে ফতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুলমান্নান কে বলেন, সকালে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত করেআইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।নিহত রায়হান একাধিক মামলার আসামি উল্লেখ করে তিনিবলেন, নিহত রায়হানের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলার রয়েছে। সে ছিনতাই, চাঁদাবাজি ওসন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিল।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com