Box-5

সেই সেন্টুর বহিস্কারাদেশ প্রত্যাহার স্থগিত

ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার স্থগিত করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। এর আগের দিন তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।
শুক্রবার (২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল ভুলবশত এক প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম সেন্টুর বহিষ্কার প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি মো. মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ বহাল থাকবে।
উল্লেখ্য, ২০১৮ সালের প্রকাশ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিলো ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মনিরুল আলম সেন্টুকে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com