Box-5

টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে আনিসুর

নারায়ণগঞ্জের পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার নির্মাণ কাজের জন্য জমি অধিগ্রহণের নামে আনিসুর নামে এক ব্যক্তি প্রতারণা করে অন্যের টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। 
লিখিত অভিযোগে ভুক্তভোগী মনির হোসেন বলেন, নারায়ণগঞ্জ জেলার মৌজামসিনাবন্দ স্থীত ; সিএস ১৫, এসএ ২১, আরএস ১৮৯ খতিয়ান ভ‚ক্ত সিএস ও এসএ ২, আরএস ১৪৭/৪১৯ দাগের ৯৫ শতাংশ সম্পত্তির সিএস রেকর্ডীয় মালিক ছিল আলেক চাঁন, আলম চান, মুল্লুক চান। আলেক চান মৃত্যুকালে সৈয়দ আলী, নূর আলী, হাসমত আলী তিন পুত্র রেখে মৃত্যুবরন করেন। আলম চান মৃত্যুকালে তার পুত্র আনছার আলীকে রেখে মৃত্যুবরন করেন। সৈয়দ আলী ও আনছার আলী বিগত ১৯৪৭ সালের ৪ নভেম্বর সাফকবলা ৯৪৫৫ দলিলে সিএস ও এসএ ২ দাগের ৩০ শতাংশ সহ সর্বমোট ১৬৩ শতাংশ ভ‚মি নাদু মিয়া, আব্দুল গফুর, সাহাজ উদ্দিন বরাবর বিক্রি করেন। এসএ ২১নং খতিয়ানে সাদু দেওয়ান ওরফে নাদু দেওয়ান, আব্দুল গফুর, সাহাবু উদ্দিন ওরফে সাহাজদ্দীন এর নামে এস এ ২দাগে ৩০ শতাংশ ভ‚মিতে তাহাদের নাম লিপিবন্ধ হয়। নাদু দেওয়ান মৃত্যু কালে বিল্লাল হোসেন, দুলাল হোসেন, আনোয়ার হোসেনকে বিত্তভোগী ওয়ারিশ রাখিয়া মৃত্যুবরন করেন। আব্দুল গফুর দেওয়ান মৃত্যুকালে মহিজদ্দিন দেওয়ানকে বিত্তভোগী রাখিয়া মৃত্যুবরন করেন। বিল্লাল হোসেন, দুলাল হোসেন, আনোয়ার হোসেন, মহিজউদ্দীন, সাহাজ উদ্দিন ১৯৯৭ সালের ১৯ জানুয়ারী ২৫৬ নং বন্টন নামা দলিলের ৩নং ১ম পক্ষ আনোয়ার হোসেন দেওয়ান, ৮নং ১ম পক্ষ নবী হোসেন, ৯নং ১ম পক্ষ মনির হোসেন নালিশা ভ‚মি প্রাপ্ত হন। মোঃ নবী হোসেন ২০১৫ সালের ৮ জুন ৩১৪২ দলিলে ৩ শতাংশ ভ‚মি দরখাস্তকারী মোঃ মনির হোসেন বরাবর বিক্রি করে। আবেদনকারী মনির হোসেন বন্টন নামা দলিলে দাগে ৩ শতাংশ এবং খরিদা দলিলে ৩ শতাংশ মোট ৬ শতাংশে মালিক নিয়ত হন। দরখাস্তকারী খরিদা ৩১৪২নং দলিলের তফসিলে মৌজা, সিএস ও এসএ খতিয়ান, সিএস ও এসএ দাগ সঠিক ভাবে লিপিবদ্ধ হলেও দলিল লেখকের ভুলে আরএস খতিয়ান ১৮৯ আরএস দাগ ১৪৭/৪১৯ লিপি না হয়ে আরএস খতিয়ান ১৮৫ আরএস দাগ ১৪৮ লিপিবদ্ধ হয়। উক্ত ভুল সংশোধনের নিমিত্তে দরখাস্তকারী বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ৪র্থ আদালতে দেঃ ২৫/২০২৫ দায়ের করেন। যাহা বিচরাধীন রয়েছে। 
একইভাবে একই জমির বিষয়ে মো. বিল্লাল দেওয়ান একই অভিযোগ করেন। তিনি একই অভিযোগ করে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন। সেখানে বলা হয়েছে, এই একই দাগের জমির মালিক নাদু দেওয়ান মৃত্যুকালে বিল্লাল হোসেন, দুলাল হোসেন, আনোয়ার হোসেনকে রেখে মৃত্যুবরণ করেন। আব্দুল গফুর দেওয়ান মৃত্যুকালে মহিজদ্দিন দেওয়ানকে রেখে মৃত্যুবরণ করেন। বিল্লাল হোসেন, দুলাল হোসেন, আনোয়ার হোসেন, মহিজউদ্দীন, সাহাজ উদ্দিন ১৯৯৭ সালের ১৯ জানুয়ারী ২৫৬ বন্টন নামা দলিলের ৩ নং ১ম পক্ষ আনোয়ার হোসেন দেওয়ান, ৮ নং ১ম পক্ষ নবী হোসেন, ৯নং ১ম পক্ষ মো. বিল্লাল দেওয়ান নালিশা ভূমি পান। ২০২৫ সালের ১০ ফেব্রæয়ারী ২৩৮৭ নং সাফ কবলা দলিলে ২ শতাংশের দলিল গ্রহিতা মো. বিল্লাল দেওয়ান, পিতা-মৃত নাদু দেওয়ান, মাতা-মৃত কদ বানু, দলিল দাতা আনোয়ার হোসেন দেওয়ান, পিতা- মো. নাদু দেওয়ান, মাতা-মৃত কদ বানু, মো. নবী হোসেন ২০১৫ সালের ৮ জুন ৩১৪২ দলিলে ৩শতাংশ ভূমি দরখাস্তকারী মো. বিল্লাল দেওয়ান বরাবর বিক্রি করে। এতে বিল্লাল দেওয়ান বন্টন নামা দলিলে দাগে ৩ শতাংশ এবং খরিদা দলিলে ৩ শতাংশ এবং খরিদা দলিলে ৩শতাংশ মোট ২ শতাংশের মালিক হয়েছেন। তবে দলিল লেখকের ভুলে তার জমিটিও অন্য দাগে লিপিবদ্ধ হয়। এ ঘটনায় তিনিও বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ৪র্থ আদালতে দেঃ ২৫/২০২৫ দায়ের করেন। যাহা বিচরাধীন রয়েছে।
এদিকে এল এ কেইস নং ৫/২০২৩-২০২৪ মূলে ভ‚মি অধিগ্রহণ শাখা “পঞ্চবটিহইতে মুক্তাপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্ত করন ও দোতলা রাস্তা নির্মাণ প্রকল্পে আরএস ৪১৯ দাগের ২৩.৫০ শতাংশ অধিগ্রহনের প্রস্তাব করেছে। যাহাতে আবেদনকারীর ৬ শতাংশ ভ‚মি রয়েছে। কিন্তু ভ‚মি অধিগ্রহন কর্মকর্তা ক্ষতিপ‚রনের জন্য হাজী আনিসুর রহমান, পিতা- মৃত আলহাজ্ব বাদশা মিয়া, সাং- মসিনাবন্দ, থানা ও জেলা- নারায়ণগঞ্জ কে চিঠি প্রদান করেছেন। তবে আনিসুর রহমান যদি ক্ষতিপূরনের অর্থ উত্তোলন করে নেয়। তবে দরখাস্তকারীর অপ‚রনীয় ক্ষতি হবে। অতএব জমিটি সরজমিনে ভোগ দখলকার বিধায় বিজ্ঞ দেওয়ানী আদালতের চলমান দেওয়ানী ২৫/২০২৫ মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর এস ১৪৭/৪১৯ দাগের অধিগ্রহনকৃত সম্পত্তির ক্ষতিপ‚রন এর অর্থ আনিছুররহমানকে বা অন্য কেহ উত্তোলন করিতে না পারে সেই অনুরোধ করা হলো।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, এ ঘটনায় আমরা নিরুপায় হয়ে মামলা করেছি ও জেলা প্রশাসকের দারস্ত হয়েছি।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com