Box-3

তাওহীদের গলাকাট লাশ উদ্ধারেও গ্রেফতার নেই, স্বজনরা ক্ষুব্ধ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২৪ নম্বর ওয়ার্ডের আমিরাবাদ এলাকায় যুবক তাওহীদ (২২) কে গলা কেটে হত্যার ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি। এতে নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, এ ঘটনায় রোববার (১১ জানুয়ারি) রাতে নিহতের পিতা আল মামুন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ্যসহ আরো ৮/১০ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। 
মামলার এজাহার স‚ত্রে জানা যায়, প‚র্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাওহীদকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে লাশ গুমের উদ্দেশ্যে আমিরাবাদ কফিল উদ্দিনের বালুর মাঠসংলগ্ন ঝোপে ফেলে রাখা হয়। গত ৯ জানুয়ারি বিকেলে স্থানীয় শিশুরা ফুটবল খেলতে গিয়ে ঝোপের ভেতর থেকে তাওহীদের গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের পিতা ও মামলার বাদি আল মামুন অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে প্রকাশ্যে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অথচ ৯ দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো মামলার নামীয় আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে আমাকে ও আমার পরিবারকে মামলা তুলে নিতে হামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা এখন জীবন নিয়ে শঙ্কায় আছি।”
এলাকাবাসীর অভিযোগ, পুলিশের দৃশ্যমান কোনো অভিযান না থাকায় আসামিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। দ্রæত আসামিদের গ্রেপ্তার না হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
মামলার এজাহারে নাম থাকা কয়েকজন আসামি এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছে- এমন অভিযোগ ওঠায় পুলিশের ভ‚মিকা নিয়েও প্রশ্ন তুলছেন সচেতন মহল। তাদের মতে, এমন নৃশংস হত্যাকাÐের পরও দীর্ঘ সময় গ্রেপ্তার না হওয়া উদ্বেগজনক।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে নিহত তাওহীদের পরিবার দ্রæত আসামিদের গ্রেপ্তার, বাদি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং হত্যাকান্ডের নিরপেক্ষ ও দ্রæত তদন্তের জোর দাবি জানিয়েছেন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com