Box-3

সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত

নির্মাণের তিন বছরেও পুরোপুরি চালু হয়নি বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডবিøউটিসি) অফিস কাম ওয়ার্কশপটি। জলযানের জরুরী মেরামত কাজের জন্য ২০২২ সালে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জের বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায় দ্বিতল বিশিষ্ট ওয়ার্কশপ ভবনটি নির্মাণ করা হয়। এটি নির্মাণের সময় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগও উঠে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ড বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায় বিআইডবিøউটিসি’র বন্দরের ১নং পোতাঙ্গণের আওতাভুক্ত একমা ভাসমান ডকইয়ার্ডের জায়গায় অফিস কাম ওয়ার্কশপটি নির্মাণ করে প্রতিষ্ঠানের পূর্ত বিভাগ। ২০২২ সালে ১১ আগষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধন করেন বিআইডবিøউটিসি’র তৎকালীন চেয়ারম্যান আহমদ শামীম আল রাজি। এর পর থেকেই ভবনটি অকেজো অবস্থায় পড়ে আছে। তিন বছর পেরিয়ে গেলেও ওয়ার্কশপে কোন মেরামত কাজ শুরু হয়নি। ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের অনেক কিছুই নষ্ট হতে শুরু করেছে। সেখানে চুরির ঘটনাও ঘটছে। 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্মাণ কাজ প্রায় শেষ হলেও নবনির্মিত ওয়ার্কশপে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়নি। প্রয়োজনীয় যন্ত্রপাতিও বরাদ্দ করা হয়নি। ফলে অকেজো অবস্থায় পড়ে আছে ওয়ার্কশপটি। 
স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া জানান, চৌরাপাড়া ভাসমান ডকইয়ার্ডের পাশের খালি জায়গাটি স্থানীয়রা খেলার মাঠ হিসেবে ব্যবহার করতেন। বিআইডবিøউটিসি’র প্রচুর জায়গা থাকতেও এলাকাবাসীর প্রবল আপত্তির মুখে  মাঠটি নষ্ট করে অফিস কাম ওয়ার্কশপ নির্মাণ করে বিআইডবিøউটিসি। বর্তমানের ওয়ার্কশপটি কোন কাজেই আসছেনা। নতুন ভবনটি প্রায় ফাঁকা পড়ে আছে। 
এ ব্যাপারে ১নং পোতাঙ্গনের ব্যবস্থাপক আবদুল হামিদ জানান, নানা কারণে ওয়ার্কশপের কাজ এখনো চালু করা যায়নি। কবে নাগাদ শুরু হবে তাও নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তবে দোতলায় সীমিত পরিসরে অফিসের কার্যক্রম শুরু হয়েছে।  

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com