Box-2

বহিষ্কার বিরোধেও মাঠ ছাড়েনি বিদ্রোহীরা

নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে বিএনপি ও তাদের শরীক দলের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী রয়েছে। বাকি একটি আসনে বিদ্রোহী প্রার্থী না থাকলেও স্বতন্ত্র প্রার্থী রয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী সহ ১০ দলীয় জোট থেকে দুটি আসনে বিদ্রোহী প্রার্থী দেওয়া হয়েছে। এদিকে বিএনপি ও তাদের শরীক দলের প্রার্থী বিরুদ্ধে থাকা বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করলেও তারা মাঠ ছাড়ছেনা। অন্যদিকে জামায়াত জোটের বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলেও স্বাভাবিকভাবে প্রার্থীদের মধ্যে বিরোধ ও প্রতিদ্ব›দ্বীতা রয়েছে। ফলে সব মিলিয়ে বিদ্রোহীদের নিয়ে প্রার্থীদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। 
জেলা নির্বাচন অফিস স‚ত্রে জানা গেছে, চ‚ড়ান্ত ৪৭ জন প্রার্থীদের মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনে ৭ জন, নারায়ণগঞ্জ-২ আসনে ৬ জন, নারায়ণগঞ্জ-৩ আসনে ১১ জন, নারায়ণগঞ্জ-৪ আসনে ১৩ জন এবং নারায়ণগঞ্জ-৫ আসনে ১০জন।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের প্রার্থীরা হলেন- বিএনপি দলীয় প্রার্থী মুস্তাফিজুর রহমান ভ‚ঁইয়া দিপু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন যুবদল নেতা মো. দুলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইমদাদুল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনিরুজ্জামান চন্দন, গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. রেহান আফজাল।
নারায়ণগঞ্জ-২ ( আড়াইহাজার) আসনের প্রার্থীরা হলেন- বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর, সিপিবি’র হাফিজুল ইসলাম, জামায়াতে ইসলামীর ইলিয়াস মোল্লা, গণঅধিকার পরিষদের কামরুল মিয়া ও ইসলামী আন্দোলনের মাওলানা মো. হাবিবুল্লাহ।
নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের প্রার্থীরা হলেন- বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন ও বিএনপি দলের সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম।
এ আসনে জামায়াত সহ ১০ দলীয় জোট থেকে ৪ জন রয়েছেন- তারা হলেন-জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভ‚ঁইয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. শাহজাহান, আমার বাংলাদেশ পার্টির আরিফুল ইসলাম। 
এছাড়া আরও রয়েছে ইসলামী আন্দোলনের গোলাম মসীহ্, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস, জনতার দলের আবদুল করিম মুন্সী ও গণঅধিকার পরিষদের মো. ওয়াহিদুর রহমান মিল্কী।
নারায়ণগঞ্জ-৪ ( ফতুল্লার পাঁচ ও সদরের দুই ইউনিয়ন) আসনের প্রার্থীরা হলেন- বিএনপি দলীয় জোট প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মনির হোসাইন কাসেমী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মো. শাহ্ আলম ও মুহাম্মদ গিয়াস উদ্দিন। ১০ দলীয় জোট থেকে দুজন প্রার্থী রয়েছেন। তারা হলেন- জাতীয় নাগরিক পার্টির অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ও বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হোসেন। 
এছাড়া বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী মোহাম্মদ আলী, জাতীয় পার্টির সালাউদ্দিন খোকা মোল্লা, ইসলামী আন্দোলনের মুফতি ইসমাইল কাউসার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সেলিম মাহমুদ, ও জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. সুলাইমান দেওয়ান, সিপিবির ইকবাল হোসেন ও গণঅধিকার পরিষদের আরিফ ভ‚ঁইয়া, বাংরাদেশ সুপ্রীম পার্টির সেলিম আহমেদ।
নারায়ণগঞ্জ-৫ ( বন্দর) আসনের প্রার্থীরা হলেন- বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় পার্টির নেতা মাকসুদ হোসেন, ইসলামী আন্দোলনের মুফতি মাছুম বিল্লাহ, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন, গণসংহতি আন্দোলনের তারিকুল ইসলাম সুজন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী, বাসদের আবু নাঈম খান বিপ্লব, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এইচএম আমজাদ হোসেন মোল্লা ও সিপিবির মন্টু চন্দ্র ঘোষ, গণঅধিকার পরিষদের প্রার্থী নাহিদ হোসেন।
এদিকে নারায়ণগঞ্জ জেলার চারটি আসনে থাকা বিদ্রোহী প্রার্থীদের সকলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রথম দিকে নারায়ণগঞ্জ-৪ আসনের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন ও শাহ আলমকে বহিষ্কার করা হয়। পরে প্রার্থীতা প্রত্যাহার না করে নেওয়ার ফলে নারায়ণগঞ্জ-১ আসনের মো. দুলাল, নারায়ণগঞ্জ-২ আসনের আতাউর রহমান খান আঙ্গুর ও নারায়ণগঞ্জ-৩ আসনের রেজাউল করিমকে দল থেকে বহিষ্কার করা হয়। 
তবে সংশ্লিষ্টরা বলছেন, বিদ্রোহীরা বহিষ্কার হলেও তারা মাঠ ছাড়েনি। তারা নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে অনড়। আগামীকাল থেকে তারা পুরোদমে নির্বাচনী প্রচারণা চালাবেন। 
অন্যদিকে জামায়াত জোটের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। তবে বিদ্রোহী প্রার্থী হওয়ার প্রার্থীর সাথে পরোক্ষ বিরোধ বিরাজমান থাকবে। আর তাতে করে জোটের প্রার্থীরা ভোটের মাঠে বেশ শঙ্কিত থাকবে। কারণ বিদ্রোহীরা নিজ দলের ভোট কাটবে। ফলে প্রতিদ্ব›দ্বীর সাথে ভোটের সমীকরণে পিছিয়ে পড়ার শঙ্কা রয়েছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com