Box-3

একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে ভোট নিতে চায় : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি গোষ্ঠীর লোকজন এসে মা-বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার, ফোন নম্বর- বিকাশ নম্বর নিয়ে যাচ্ছে খবর পেয়েছেন এটা? প্রবাসী ভাইয়ের জন্য যে ব্যালেট পেপার, সেটা তারা দখল করেছে, খবর পেয়েছেন ? তাহলে এদের সাথে গত ১৫ বছর যে নিশি রাতের আর ভোট ডাকাতির নির্বাচন হলো তার পার্থক্য কি? কোন পার্থক্য নাই, দুজন একই। এরা দুজন একই গ্রুপের। এদের একজন (একটি গোষ্ঠী) ষড়যন্ত্র করে আপনাদের ভোট নিতে চায়, আরেকজন ডাকাতি করে আপনাদের ভোট নিয়েছিল। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মা-বোনদেন কাছে গিয়ে যে বিভ্রান্ত করছে- এ ব্যাপারে মা-বোনদের সজাগ থাকতে হবে। 
শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সোয়া চারটার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভোটের দিন ভোট কেন্দ্রের সামনে ফজর নামাজ আদায় করার কথা উল্লেখ করে তিনি বলেন, ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে যার যার ভোট কেন্দ্রের দিকে রওনা হবেন। এরপর ফজরের নামাজ ভোট কেন্দ্রের সামনে জামাত করে পড়বেন। তারপর ধানের শীষে ভোট দেবেন।
বিএনপি দলটির পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষক ভাইদের সহযোগিতার জন্য আমরা কৃষক কার্ড দিতে চাই। যেটার মাধ্যমে তারা সার, বীজ, কীটনাশক, ঋণ সুবিধা, বীমা সুবিধা পাবে। এছাড়া বেকার যুবকদের ট্রেনিং দেওয়ার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা, খাল খনন সহ নানা পরিকল্পনার কথা বলেন তিনি। বিএনপি জয়যুক্ত হলে এসব কাজ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহামন ভ‚ইয়া দিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ-৪ আসনের জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী সহ প্রমুখ।
দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে দুপুর থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নামে। তার আগমনকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। কলেজ মাঠে সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়। পাশাপাশি আশপাশের এলাকায় তোরণ, বিলবোর্ড ও সাইনবোর্ড স্থাপন করা হয়। নেতাকর্মীরা শত শত শুভেচ্ছা ব্যানারে সমাবেশস্থল সাজিয়ে তোলা হয়।
এর আগে দলটির চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে শুরু করে মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব ও নরসিংদীতে একাধিক জনসভায় অংশ নেন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com