পাঁচটি আসনে জয়যুক্ত হয়ে তারেক রহমানকে উপহার দেব : আজাদ
বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেন, নারায়ণগঞ্জের মাটি তারেক রহমানের ঘাটি, নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাটি, নারায়ণগঞ্জের মাটি ধানের শীষের ঘাটি। নায়ণগঞ্জের ৫টি আসনে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে, জনাব তারেক রহমনাকে উপহার দেব, ইনশাআল্লাহ।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, তারেক রহমানকে দেখতে দলের নেতাকর্মীরা গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে বসে আছেন। এটা তার প্রতি দলের নেতাকর্মীদের ভালোবাসার বর্হিপ্রকাশ।
তিনি বলেন, আমাদের নেতা আগামীর প্রধানমন্ত্রী হয়ে দেশের মানুষের দুঃখ দুর্দশা দূর করবে। তিনি সোনার বাংলাদেশ গড়ে তুলবেন, যেখানে কোন দুষ্কৃতিকারীদের ঠাই হবে না।
মতামত দিন