Box-4

রূপগঞ্জের মুড়াপাড়ায় ধানের শীষের উঠান বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মাঠ। এরই ধারাবাহিকতায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৯জানুয়ারি) উপজেলার মুড়াপাড়া ৬ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সরকারি মুড়াপাড়া কলেজে এই আয়োজন করা হয়।

উঠান বৈঠকে বক্তারা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। জনগণের অধিকার পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নের স্বার্থে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর কোনো বিকল্প নেই। বৈঠকে উপস্থিত সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনী লক্ষ্যকে সামনে রেখে এই প্রচারণামূলক সভাটি পরিচালিত হয়েছে। অনুষ্ঠান শেষ পর্যায়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির সমৃদ্ধি এবং নির্বাচনে ধানের শীষের বিজয় কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জজ কোটের পি.পি. এড. আবুল কালাম আজাদ, মুকুল মিয়া সাংগঠনিক সম্পাদক রূপগঞ্জ থানা বিএনপি,মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি  রমজান আলী, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি  মঞ্জুর হোসেন, রূপগঞ্জ , রূপগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল মিয়া,মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন,রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা,মুড়াপাড়া ইউনিয়ন, মুড়াপাড়া ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,একে বাবু।  বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম(মাসুম মেম্বার) রূপগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক কনক,নারায়ণগঞ্জ জেলার ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপন,মুড়াপাড়া কলেজের সাবেক যুগ্ম আহবায়ক সজিব ও হিমেল, মুড়াপাড়া ইউনিয়নের জিয়া পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া,আলম হোসেন,আব্দুর রহিম, খোকা,লিটন,সাদু,ফায়েজ,মোশারফ হোসেন,মোক্তার, ইউপি সদস্য মানিক মিয়াসহ সভায় মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, মুড়াপাড়া  ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা, আলম হোসেন।মুড়াপাড়া ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি, গোলাম কিবরিয়া, যুবদল নেতা মুড়াপাড়া ইউনিয়ন লিটন, আব্দুল রহিম খোকা ৮ নং ওয়ার্ড যুবদল, মুড়াপাড়া ইউনিয়ন যুবদল নেতা মুক্তার হোসেন, মানিক মিয়া এমপি সদস্য,  ছাত্রদলসহ অঙ্গ ও, ৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আল আমিন হোসাইন, সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয়, নারায়ণগঞ্জ জেলা সাবেক যুগ্ন আহ্বায়ক, সজিবও হিমেল,মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার  প্রদান, আসাদ, আমজাদ,শাকিল কান,আলম হোসেন,মুড়াপাড়া ইউনিয় স্বেচ্ছাসেবক  নেতা মুড়াপাড়া রাজিব,  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইসলামীক টিভি রূপগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আল -আমিন প্রমুখ ।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com