সাংবাদিকতায় পুরস্কার পেলেন জাগো নিউজের নাজমুল
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাঠ পর্যায়ে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আব্দুর রাজ্জাক ও রওশন আর স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে পুরস্কার পেয়েছেন জাগো নিউজের রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি নাজমুল হুদা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে নগরপাড়া কুল মাঠে আব্দুর রাজ্জাক ও রওশন আর স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মাননা, সাংবাদিকতা পুরস্কার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তাকে পুরস্কার দেওয়া হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব কালের কন্ঠের সাংবাদিক রাসেল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আইভী ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলামিস্ট,গবেষক সাংবাদিক সাদেকুর রহমান, কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গুলজার হোসেন ভুইয়া, রূপগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক ও মোহনা টেলিভিশনের সাংবাদিক সাত্তার সোহেল, যমুনা টেলিভিশনের জয়নাল আবেদীন জয়, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন, দেশ টেলিভিশনের রাসেল মাহমুদ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ, সাহসী ও নৈতিক সাংবাদিকতাই পারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের সম্মাননা ও পুরস্কার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
এ সময় সাংবাদিক নাজমুল হুদার হাতে সম্মাননা স্মারক, সনদ তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন প্রেসক্লাব সদস্য ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
মতামত দিন