Box-4

বিএনপি প্রার্থীর পাশে ভোল পাল্টানো সেই নেতার কান্ড!

এক সময়ে আওয়ামী লীগের বিভিন্ন পদধারী সহ বিভিন্ন নেতাকর্মীদের সাথে রাসেল ভ‚ইয়ার ছিল দহরম মহরম সম্পর্ক। তবে জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে ভোল পাল্টে রাতারাতি বিএনপির নেতা বনে যান রাসেল ভ‚ইয়া। সম্প্রতি নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভ‚ইয়া দিপুর পাশে তাকে দেখা গেছে। এমনকি এই প্রার্থীর বিভিন্ন অনুষ্ঠানেও তাকে নিয়মিত অংশগ্রহণ করছে বলে জানা গেছে।
সম্প্রতি রাসেল ভ‚ইয়ার সাথে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সহ বিভিন্ন আওয়ামী লীগ নেতার সাথে তার ছবি রয়েছে। এছাড়া সাবেক মন্ত্রী গাজীর একনিষ্ঠ ও বিতর্কিত  আওয়ামী লীগ নেত্রী নিলার পাশেও তাকে দেখা গেছে। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকার আমলে নৌকা প্রতিকের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন এই নেতা। তবে ৫ আগস্টেও পর ভোল পাল্টে এই নেতা বর্তমানে নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভ‚ইয়া দিপুর বিভিন্ন পোস্টার সাটিয়ে তিনি বিএনপি নেতা পরিচয় দিয়ে আসছেন। এমনকি মোস্তাফিজুর রহমান ভ‚ইয়া দিপুর সাথে তার বেশ সুসম্পর্ক রয়েছে। এ নিয়ে চারদিকে আলোচনা চলছে।
সংশ্লিষ্টরা বলছেন, রাসেল ভ‚ইয়া মূলত সুসময়ের মাছি। সে ¯্রােতের প্রবাহ যেদিকে থাকে তিনি ওই দিকে প্রবাহিত হন। আর সুসময়ের মধু আরোহন করে সুযোগ বুঝে সরে পড়েন। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com