Box-3

জান্নাতের প্রলোভন দেখিয়ে তারা প্রকাশ্য প্রতারণা করছে : বাহাদুর শাহ

নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী বলেন,এই ইউনুস সরকার আমেরিকার দালালের সরকার। আমেরিকা চাচ্ছে এই বাংলাদেশকে একটা জঙ্গিবাদ রাষ্ট্র তৈরি করতে। জঙ্গিবাদ রাষ্ট্র তৈরি করলে আমেরিকার সুযোগ হবে বাংলাদেশের মধ্যে ঘাটি বসানোর। সম্প্রতি আমরা দেখেছি আমেরিকার চামচা ইউনুস বাংলাদেশের সেন্টমার্টিন ও চট্টগ্রাম বন্দর দিয়ে দিয়েছে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের একটা অংশ বিদেশের কাছে দিয়ে দেওয়ার পাঁয়তারা করছে তারা। এই দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে ইউনুস সরকার। 
শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে শহরের নিতাইগঞ্জ এলাকায় এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
হ্যাঁ ভোট দিয়ে তারা দুর্নীতিকে পাকাপোক্ত করতে চাইলে উল্লেখ করে তিনি বলেন, এই জালিম সরকার তার দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য হ্যাঁ ভোট মানুষের কাছে চাইছে জোর করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ইমামদেরকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। হ্যাঁ ভোট দিলে তিনি যত দুর্নীতি করেছেন সব দুর্নীতি জায়েজ করবেন। দেশবাসীকে বলবো, কেউ হুজুগে পাগল হবেন না। সবাই ভালো করে বুঝে হ্যাঁ-না ভোট দেবেন। 
দেশে দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি উল্লেখ করে সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত সরকারের আমলে দুই লক্ষ কোটি টাকা ঋণ ছিল বাংলাদেশের জনগণের উপরে। গত ১৭-১৮ মাস ইউনুস সরকার এসে দুর্নীতিবাজদের সাথে নিয়ে তেইশ হাজার লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণ দেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশে উন্নয়নের কোন দৃশ্যমান কাজ হয়নি। এই টাকা কোথায় গেল? এলপি গ্যাসের সংকট। আজকের মানুষের অর্থনীতি দিন দিন দুর্বল হয়ে যাবে। দুর্নীতিবাজ ইউনুস সরকার এই টাকা পাচার করে দিয়েছে। 
জান্নাত পাওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করছে উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতিকালে তারা মানুষকে প্রলোভন দেখাচ্ছে, তাদেরকে ভোট দিলে জান্নাত পাবে। এটা প্রকাশ্য এটা প্রতারণা। এ ধরণের প্রতারণা থেকে সবাইকে সাবধান থাকতে হবে। ওদের ফাঁদে আপনারা কেউ পা দেবেন না। 
সমন্বয়কদের সমালোচনা করে তিনি বলেন, ৫ আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন করে যারা ক্ষমতায় এসেছেন। এই ধরনের সাধারণ কিছু সমন্বয়কারীরা যাদের বাড়ি দেখলে মনে হতো ফকিন্নির বাড়ি, কিন্তু এই ফকিন্নির বাচ্চারা আজকে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। 
স্বাধীনতার বিরোধী দেশের সমালোচনা করে তিনি বলেন, ‘আমেরিকা এদেশের স্বাধীনতার বিরোধী ছিল। সপ্তম নৌবহর তারা পাঠিয়ে ছিল এদেশের মুক্তিকামী মানুষকে দমন করার জন্য। তারা স্বাধীনতাকে দাবিয়ে রাখতে পারে নাই। সেটার প্রতিশোধ নিতে ৫৪ বছর পরে স্বাধীনতার শত্রুদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com