বিএনপির দুঃসময়ের কান্ডারী রাকিব
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে আলোচনায় রয়েছে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব। বিএনপি দলটির দুঃসময়ে দলের নেতাকর্মীদের বিপদে আপদে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি। এছাড়া ব্যক্তিগত তহবিল থেকে বিএনপি দলীয় নেতাকর্মী সহ আশেপাশের লোকজনদের সহযোগিতা করে রীতিমত সবার মানে জায়গা করে নিয়েছেন। নারায়ণগঞ্জ জেলার গন্ডি পেরিয়ে তার সুনামের ডাঙ্কা সারা দেশে ছড়িয়ে পড়েছে। আসন্ন নাসিক নির্বাচনে তার নাম বার বার উঠে আসছে।
সংশ্লিষ্টরা বলছেন, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ট্রাম্পকার্ড হিসেবে কাজ করেছেন রাকিবুল ইসলাম রাকিব। তিনি বেশ সুকৌশলে দলের ভেতরের দ্বন্দ্ব মিটিয়ে বিএনপির প্রার্থীর পক্ষে জয় নিশ্চিত করেছেন। ফলে তার রাজনীতিক ও সাংগঠনিক দক্ষতা নিয়ে নেতাকর্মী সহ তৃণম‚লের প্রশংসায় ভাসছেন এই নেতা।
দলীয় নেতাকর্মী স‚ত্র বলছে, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ দলটি ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপির নেতাকর্মীরা সবাই ছিলেন বাড়িছাড়া। এছাড়া হামলা, মামলা, জেলা-জুলুমের শিকার হয়েছেন দলটির নেতাকর্মীরা। সে সময় দলের নেতাকর্মীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অদৃশ্য ছায়া হিসেবে কাজ করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব।
আরও জানা গেছে, দলীয় মামলা-মোকদ্দমা থেকে শুরু করে সংসার খরচের টাকাও দিতেন এই রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া যখনই কোন ধরনের বিপদে পড়েছেন তখনই তার কাছে ছুটে গিয়েছেন দলের নেতাকর্মী সহ এলাকাবাসী। ফলে নেতাকর্মী সহ সাধারণ জনগণের কাছে বেশ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তিনি।
সম্প্রতি তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছেন বলে নেতাকর্মী স‚ত্রে জানা গেছে। তাছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন ব্যক্তিদের সহায়তার সব সময় কাজ করেছেন তিনি। ফলে সে হিসেবে তিনি ভোটারদের কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে উঠবেন।
নির্দিষ্ট স‚ত্র বলছে, বিগত আওয়ামী লীগ সরকার আমলে দলের দুঃসময়ে বিএনপি দলীয় হাইকমাÐের নির্দেশে দলের নেতাকর্মীদের পাশে অদৃশ্য ছায়া হিসেবে কাজ করেছেন রাকিবুল ইসলাম রাকিব।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ ভাইয়ের কাঁধে কাধ মিলিয়ে দলের জন্য কাজ করে গেছেন তার ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব। বিগত আওয়ামী লীগ আমলের যখন দলের নেতাকর্মীরা মামলা, হামলা সহ নানা সংকটে জর্জরিত ছিল। সেসময় দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন আজাদ ভাই ও রাকিব ভাই। এমনকি ব্যক্তিগত ফান্ড থেকে দলের নেতাকর্মীদের দিনের পর দিন সহযোগিতা করে গেছেন রাকিব ভাই। বিএনপি দলীয় ও দলের নেতাকর্মীদের জন্য রাকিব ভাই অনেক গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করেছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তিনি যোগ্য প্রার্থী। তিনি নির্বাচনে অংশগ্রহণ করলে দলের নেতাকর্মী ও জনগণ তাকে সাদরে গ্রহণ করে নেবে।
জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বলেন, বিএনপি ও দলের নেতাকর্মীদের প্রতি তার অবদান অনেক। আড়াইহাজার কিংবা নারায়ণগঞ্জ জেলা নয়, বরং সারা বাংলাদেশব্যাপী বিএনপি দলের নেতাকর্মীদের দুঃসময়ে তাদের খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে আর্থিক সহ সব ধরনের সহযোগিতা করে গেছেন।
মতামত দিন