ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত ২০১, আহত ৭৪৭
ইরানে ইসরায়েলের হামলায় অন্তত ২০১ জন নিহত ও ৭৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। পরে ইরানের বাহিনী ইসরায়েল সহ যেসব দেশে আমেরিকান ঘাটি রয়েছে সেসব দেশে হামলা চালিয়েছে।
রোববার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রেড ক্রিসেন্টের বরাতে ইরানি গণমাধ্যম আরও জানিয়েছে যে ইরানের ২৪টি প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে।
এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলায় নিজেদের ‘ইতিহাসের বৃহত্তম বিমান হামলা’ চালানোর দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রায় ২০০ যুদ্ধবিমান পশ্চিম ও মধ্য ইরানে ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত করেছে।
এতে আরও বলা হয়, যুদ্ধবিমানগুলো ইরানের বিভিন্ন জায়গায় একযোগে প্রায় ৫০০ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে রয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা একটি হামলা চালিয়েছে পশ্চিম ইরানের তাবরিজে ভ‚মি থেকে ভ‚মিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থান লক্ষ্য করে।
এদিকে ইসলায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার পর নতুন করে হামলার ঘোষণা দিয়ে ইরান। এমনকি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন সম্প‚র্ণরূপে বন্ধ না হলে হামলা চলবে বলে জাতিসংঘকে সাফ জানিয়ে দিয়েছে ইরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে জাতিসংঘে পাঠানো এক চিঠিতে তেহরান থেকে মন্তব্য করা হয়।
চিঠিতে বলা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সকল ঘাঁটি, স্থাপনা ও সম্পদ সামরিক লক্ষ্যবস্তুতে থাকবে। একই চিঠিতে ইরান বলেছে, আগ্রাসন সম্প‚র্ণ ও দ্ব্যর্থহীনভাবে বন্ধ না হওয়া পর্যন্ত আত্মরক্ষার্থে নিজেদের অধিকার প্রয়োগ অব্যাহত রাখবে।
এদিকে, শনিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু ফোনালাপ করেছেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেয়াবিত এ তথ্য জানান। তিনি বলেন, ফোনালাপে দু’জন পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা জানান।
মতামত দিন