Box-3

‘ভোট চোর’ স্লোগান দিয়ে শাহ আলমকে অবরুদ্ধ করার নেপথ্যে

নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটগ্রহণ শেষে ফতুল্লার একটি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী শাহ আলম প্রবেশ করলে তাকে ভোট চোর আখ্যা দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। বৃহস্পতিবার (১২ ফেব্রæয়ারি) বিকেলে ফতুল্লার রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা গিয়ে তাকে উদ্ধার করে।
স্থানীয় স‚ত্রে জানা যায়, ভোটগ্রহণ শেষ হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহ আলম কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় কেন্দ্রের বাইরে অবস্থানরত খেজুর গাছ প্রতীকের সমর্থকদের একটি অংশ ‘ভোট চোর’ বলে ¯েøাগান দিতে শুরু করে। মুহ‚র্তেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা দ্রæত হস্তক্ষেপ করে এবং উভয় পক্ষকে শান্ত রাখে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বলেন, তিনি প্রার্থী হিসেবে নিজের এজেন্টদের সঙ্গে দেখা করতে কেন্দ্রে ঢুকেছিলেন। আমি একাই প্রবেশ করি। বাইরে থেকে কিছু লোক চিৎকার করে অভিযোগ তোলে যে আমি নাকি ভোট কারচুপির জন্য এসেছি। বাস্তবে আমি শুধু এজেন্টদের সঙ্গে কথা বলতে চেয়েছি।
অন্যদিকে বিএনপির জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী অভিযোগ করে বলেন, তার কর্মীরা শাহ আলমকে একটি ব্যাগ নিয়ে কেন্দ্রে ঢুকতে দেখেছেন। এ ঘটনায় আমরা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি। আমাদের দাবি, ব্যাগটি জব্দ করতে হবে এবং বিষয়টি খতিয়ে দেখতে হবে।"
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেন, গাড়িতে করে টাকা নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছে এমন অভিযোগে তাকে গাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়। কিন্তু পরবর্তীতে তার গাড়ি সার্চ করে টাকা পাওয়া যায়নি। একারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে খেজুর গাছ প্রতিকের প্রার্থীর লোকজন প্রথমে তাকে ছাড়তে সম্মতি দেয়নি। পরে তাকে ছেড়ে দিয়েছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com