নারায়াণগঞ্জ

আড়াইহাজারে ককটেল সহ নিষিদ্ধ আ. লীগের ৮ নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিস্ফোরকদ্রব্যসহ নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার বড় দিঘীরপাড় এলাকার বিশ্বনবী একাডেমি স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- 
নরসিংদীর কাঠালিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি মোসা. বীনা আক্তার (৫৬), আমিনুল ইসলাম (২০), আপন (১৯), অনিক (১৯), নিলয় (১৯), নাজমুল (১৯), ইয়ামিন ইসলাম (২০) ও সালমান (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, বীনা আক্তারের নেতৃত্বে ওই দলটি ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে 
ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিল। এছাড়া তারা পেট্রোল, ককটেল, টায়ার, গ্যাসলাইট ও লাঠিসোঁটা হাতে নিয়ে সরকারি স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত বীনা আক্তারের বিরুদ্ধে নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তিনটি হত্যা মামলা রয়েছে। সেই মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হবে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, নিষিদ্ধ আওয়ামলী লীগের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করেছিল। এছাড়া তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।  

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com