আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৬/৭ জনের একটি মুখোশধারী ডাকাত দল বসতবাড়ির কেচিগেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের দরজা ভেঙে দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে।
এ সময় তারা প্রায় ২১ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় ৩ হাজার ৫০০ রিয়াল নিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
মতামত দিন