নারায়াণগঞ্জ

তিন স্বপ্নবাজের হাত ধরে ১০ বছর পেরিয়ে ১১ বছরে ‘কফিহলিক ক্যাফে

নারায়ণগঞ্জের জামতলায় তিন স্বপ্নবাজ যুবকের হাত ধরে ২০১৬ সালের ১২ আগস্ট যাত্রা শুরু করে ‘কফিহলিক ক্যাফে’। স্বাস্থ্যকর, সুস্বাদু ও সাশ্রয়ী খাবার পরিবেশনের লক্ষ্য নিয়ে পথচলা প্রতিষ্ঠানটির। দেখতে দেখতে এক দশক পেরিয়ে আজ ১১ বছরে পা রাখছে কফিহলিক ক্যাফে। এই দীর্ঘ পথচলায় নানা চড়াই-উতরাই পেরিয়ে ব্যবসার পাশাপাশি পারিবারিক বন্ধনও অটুট রেখেছেন এর তিন স্বত্বাধিকারী মো. মাকসুদ শাহান, জুনাইদ হোসেন ও সাজিদ আজিজ। সম্পর্কে মামা-ভাগিনা এই তিন উদ্যোক্তার ঐক্য, পরিশ্রম ও স্বপ্নই যেন কফিহলিক ক্যাফের এক দশকের পথচলার মূল শক্তি।

 নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র জামতলা ঈদগাহ সংলগ্ন জনপ্রিয় খাদ্যাভিলাষী এই ‘কফিহলিক ক্যাফে প্রতিষ্ঠানটি সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত। সড়কের একেবারে পাশে অবস্থিত এই প্রতিষ্ঠানে রয়েছে কোল্ড কফি, হট কফি, মমো, নাচস ও পিজা সহ নানা ধরণের মুখরোচক খাবার। বিশেষ করে কফি প্রেমীরা এই ক্যাফেতে বেশী আসে। প্রতিষ্ঠানটির খাবারের রয়েছে যেমন মান তেমনি রয়েছে গ্রাহকদের সাথে তাদের ভাল ব্যবহারের সুনাম। যার কারনে গত ১০ বছরে ছোট্ট একটি দোকান থেকে সফলতার সাথে তৈরি হয়েছে তিনটি প্রতিষ্ঠান। জামতলা ও খানপুরে রয়েছে কফিহলিক ক্যাফে দুটি ব্রাঞ্চ এবং তাদেরই অঙ্গ প্রতিষ্ঠান কাবাবি রেস্তোরাঁ ২০২২ সাল থেকে খাবার ও সেবার গুণগত মান ধরে রেখে চলছে।

দীর্ঘ এক দশকের এই যাত্রায় কফিহলিক ক্যাফে নারায়ণগঞ্জবাসীর হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে নিয়েছে। চমৎকার পরিবেশ, উন্নতমানের কফি, সুস্বাদু ও হাইজেনিক সহ খাবারের স্বাদ পরিবেশন করে ক্যাফেটি তরুণ প্রজন্মসহ সব বয়সের মানুষের পছন্দের শীর্ষে রয়েছে।

ক্যাফের সত্ত্বাধিকারীরা তাঁদের অনুভূতি ব্যক্ত করে বলেন, “নারায়ণগঞ্জের মানুষের ভালোবাসাই আমাদের গত ১০ বছরের পথচলার মূল প্রেরণা। খাবার ও সেবার গুণগত মান ধরে রেখে আমরা আরও বহু বছর এভাবে নারায়ণগঞ্জবাসীর সেবা করে যেতে চাই। সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

উপস্থিত গ্রাহকরাও তাঁদের অনুভূতি ব্যক্ত করে জানান, জামতলা ঈদগাহ সংলগ্ন এই রেস্তোরাঁটি বন্ধুদের সাথে আড্ডা কিংবা পরিবারের সাথে মানসম্মত সময় কাটানোর জন্য অন্যতম সেরা এক স্থান। ১০ বছরের সফলতার এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেই তাঁরা প্রত্যাশা প্রকাশ করেন।

 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com