Box-4

রূপগঞ্জে চার মাদক বিক্রেতা ও সেবনকারীকে বিনাশ্রম কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে চার যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম জয় এ দন্ড প্রদান করেন

দন্ডপ্রাপ্তরা হলেন, রূপসী প্রধান বাড়ি এলাকার ‌ আলী হোসেনের ছেলে মুন্না, বারিয়ারটেক এলাকার মেহের উদ্দিনের ছেলে মৃদুল হাসান, টেকনোয়াদ্দা এলাকার ইসমাইলের ছেলে সাকিব ও সিরাজুল ইসলামের ছেলে যুবরাজ মিয়া । 

পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত ওই চারজন বেশ কিছুদিন ধরেই ইয়াবা ও গাঁজা বিক্রি এবং সেবন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ট্যাবলেট ও গাজাসহ তাদের চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেন। পরে শুনানিতে বিচার-বিশ্লেষণ করে তাদের প্রতি জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রধান করেন। দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com