Box-4

বন্দরে যুবককে গলা কেটে হত্যা

বন্দরে তৌহিদ(২২) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ২৪ নং ওয়ার্ড বন্দরের আমিরাবাদ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত তৌহিদ ২৪ নং ওয়ার্ড বন্দরের আমিরাবাদ বক্তারকান্দি এলাকার মিশুক চালক মামুন মিয়ার ছেলে। 
এলাকাবাসী জানান, তৌহিদের বাবা একজন মিশুক চালক। তৌহিদ মাঝে মধ্যে পরিবারের সহযোগিতার জন্য বাবার মিশুক চালাতেন। সম্প্রতি তার কিছু খারাপ প্রকৃতির বন্ধু জোটে বলে প্রতিবেশীরা জানান।  শুক্রবার সন্ধ্যার দিকে আমিরাবাদ বাসস্ট্যান্ডের কাছে পতিত জমিতে তৌহিদের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
 তৌহিদের বাবা মামুন জানান, দুই দিন আগে আমিরাবাদ স্ট্যান্ডের এক চায়ের দোকানে চা খাওয়া নিয়ে আমিরাবাদ এলাকার শাহ আলমের ছেলে শাহাদাৎ হোসেন ও মোহাম্মদ হোসেনের সাথে তৌহিদের ঝগড়া হয়। এর জের ধরে তারা মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দেয়। বৃহস্পতিবার রাতে রহিম নামের তৌহিদের এক বন্ধুর মাধ্যমে ছেলেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে ছেলে নিখোঁজ হয়। ছেলে হত্যাকান্ডের সাথে শাহাদাত ও মোহাম্মদ হোসেনের সম্পৃক্ততা থাকতে পারে বলে অভিযোগ করেন তিনি । 
এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় তৌহিদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাÐের কারণ অনুসন্ধান এবং অপরাধী শনাক্তে মাঠে কাজ করছে পুলিশ।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com