নারায়াণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে লামিয়া ইসলাম জান্নাত (১০) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করা হয়, যখন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে একই দিন বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লামিয়া ময়মনসিংহের চরপাড়া এলাকার খায়রুল ইসলামের মেয়ে। বর্তমানে তারা গোদনাইল এলাকার চৌধুরীবাড়ি সংলগ্ন পূর্ব এনায়েতনগরে মমতাজ বেগমের বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, পাশের একটি টিনশেড ঘরে বৈদ্যুতিক ত্রুটির কারণে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, বাড়ির মালিকের অবহেলার কারণেই এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার সময় খেলতে গিয়ে লামিয়া ঘরের পেছনের একটি জানালায় হাত দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বাড়ির মালিক আমিনুল ঘটনাস্থল ত্যাগ করেছেন বলে জানা গেছে, তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনাটি শুনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com