Box-4

সোনারগাঁয়ে জামায়াতের প্রচারণায় বিএনপির হামলা, আহত ২

নারায়ণগঞ্জ-৩ আসনের সোনারগাঁ উপজেলার সনমান্দি নীলকান্দা গ্রামে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের সময় জামায়াত ইসলামীর নেতাকর্মীদের ওপর বিএনপির সন্ত্রাসীদের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। 
শনিবার (৭ ফেব্রæয়ারি) বিকেলে জামায়াত নেতা কাজী নাসিরুদ্দিন এর নেতৃত্বে নীল কান্দা গ্রামে গণসংযোগ চলাকালে নেতাকর্মীদের উপর বিএনপি সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হন। তার মধ্যে জামায়াত নেতা কাজী নাসিরুদ্দিন ও তাজীবুর রহমান গুরুতর আহত হন। 
অভিযুক্তরা হলেন- সনমান্দি ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সাফির উদ্দিন মজনুর ছোট ভাই মুশফিকুর রহমান মোহন।
অভিযোগ স‚ত্রে জানা যায়, সনমান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নীল কান্দা গ্রামের জামে মসজিদের সামনে পৌঁছালে মুশফিকুর রহমান মোহনের নেতৃত্বে, জাহিদুল ইসলাম, রূপচাঁদ সহ দলবল নিয়ে গণসংযোগে জামায়াতে ইসলামী দলের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ৮ থেকে ১০ জন আহত হন, তার মধ্যে কাজী নাসির উদ্দিন ও তাজিবুর রহমান গুরুতর আহত হন। গণসংযোগে সন্ত্রাসীরা জামায়াত নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণা বন্ধ সহ এলাকা ছাড়ার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানের লোকেরা তাদেরকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান। 
আহত কাজী নাসির উদ্দিন বলেন, আমরা প্রাথমিক চিকিৎসা সেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনারগাঁ থানার ওসি বরাবর একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছ। আমরা আশাবাদী আইন শৃঙ্খলা বাহিনী সুস্থ তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করবেন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com