নাসিকের সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডলের মুক্তি চায় ৬নং ওয়ার্ডবাসী
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার হয়েছেন নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল। সিরাজ মন্ডল গ্রেপ্তারের পর পাঁচ দিন পার হয়ে গেলেও এখনও সিদ্ধিরগঞ্জের সর্বত্র তার আলোচনা চলছে। চায়ের দোকান, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, হোটেল রেস্তোরায় সর্বত্র। যেখানেই মানুষের জটলা সেখানেই সিরাজ মন্ডলকে নিয়ে আলোচনা। বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে যারা কখনো রাজনীতি করে নাই তারাও সিরাজ মন্ডলকে নিয়ে আলোচনা করছেন। সিরাজ মন্ডলের ভালো কাজগুলো আজ তাকে আলোচনার কেন্দ্র বিন্দুতে নিয়ে এসেছে বলে নাসিক ৬নং ওয়ার্ডবাসী জানান। তারা সকলেই সিরাজ মন্ডলের মুক্তির দাবি করেছেন।
এ ব্যাপারে নাসিক ৬ নং ওয়ার্ডের কয়েকটি মসজিদের ইমাম জানান, সিরাজ মন্ডল দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করেছেন। তবে তিনি সব সরকারের আমলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটা আমাদের চোখে দেখা। আওয়ামী লীগ আমলে বড় বড় মামলার আসামি হয়েছেন। এখন বিএনপির সময় গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন। তিনি অনেক মসজিদ মাদ্রাসায় তার সেবা ও অবদান রয়েছে। গত রমজান মাসে তিনি নিজ উদ্যোগে প্রতিদিন ২০০ মানুষের ইফতারের ব্যবস্থা করেছেন। তার হাতের ছোঁয়ার আজ এসও ঈঁদগা ও কবরস্থান নারায়ণগঞ্জ এর মধ্যে স্মরণীয় করে রেখেছে।
নাসিক ৬নং ওয়ার্ডের কয়েকজন প্রবীণ লোক বলেন, সিরাজ মন্ডল শুধু কিছু আওয়ামী লীগ নেতার কাছে প্রতিদ্ব›দ্বী হয়ে আজ বিভিন্ন মামলার আসামি। বিএনপি নেতারাও প্রকাশ্যে বলছে যে, সিরাজ মন্ডলকে দিয়ে তাদের কোনো ক্ষতি নয় বরং অনেক উপকার হয়েছে। দান-সদকায় তিনি সকলের কাছে প্রিয়। তাকে বৈষম্য বিরোধী মামলায় গ্রেফতার করা অন্যায় হয়েছে। তিনি এই সকল ঘটনার সাথে কখনও জড়িত ছিলেন না। বরং তিনি বৈষম্য আন্দোলনের পক্ষে ছাত্র জনতার সমর্থনে ছিলেন। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তে সিরাজ মন্ডল এর মুক্তির দাবি জানাই।
মতামত দিন