প্রধান খবর

রূপগঞ্জে যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবক উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিপন (২৮) নামে এক যুবককে অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার করেছে।

 শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় রূপগঞ্জের মাছুমাবাদ দিঘীরপাড় এলাকা হতে ভিকটিম শিপনকে উদ্ধার করা হয়।

অভিযুক্ত আসামিরা হলেন- রূপগঞ্জের মুড়াপাড়া মাছিমপুর এলাকার কালাম মিয়ার ছেলে সবুজ (২৯) সহ অজ্ঞাতনামা ৪-৫ জন। ভুক্তভোগী শিপন  রূপগঞ্জের বংশীনগর এলাকার নিরন বিশ্বাসের ছেলে।

 এ ঘটনায়  অপহৃত যুবকের পিতা নিরন বিশ্বাস বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। 

মামলার লিখিত অভিযোগে বলা হয়গত ১৮ এপ্রিল সকাল ৮.১০ মিনিটে রূপগঞ্জের বংশীনগর এলাকার সার ফ্যাক্টরীর সামনে সড়কে শিপন পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা স্থানীয় সন্ত্রাসী সবুজ (২৯) ও তার সহযোগী অজ্ঞাতনামা ৪-৫ জন আসামী দুইটি সিএনজি যোগে এসে তাকে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক সিএনজি গাড়ীতে উঠিয়ে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।

পরবর্তীতে সকাল আনুমানিক সাড়ে ৯ টার সময় ভিকটিম শিপনের ব্যবহৃত মোবাইল নম্বর হতে অভিযোগকারীর বোন মনিকা রানীর মোবাইলে কল করে অভিযুক্তরা শিপনকে জীবিত ফেরত পেতে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

পুলিশ জানায়, অভিযান চালিয়ে ভুক্তভোগী যুবককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আর অভিযুক্ত আসামি  সবুজের বিরুদ্ধে থানার  হত্যা, অপহরণ সহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায়  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com