নারায়াণগঞ্জ

আওয়ামী লীগের গোপন মিটিং থেকে সন্ত্রাসী নাজিম

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের গোপন মিটিং থেকে নাজিম নামে এক কর্মীকে আটক করেছে পুলিশ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে একদল নেতাকর্মী এ গোপন মিটিং করছিল।

শনিবার (৮ নভেম্বর) তাকে আটক করা হয়। 

আটককৃত নাজিম সিদ্ধিরগঞ্জ জালকুড়ি পশ্চিমপাড়া ক্লাব মজিদ এলাকার আওয়ামী লীগের পাতি নেতা। তিনি পশ্চিমপাড়া মসজিদ ক্লাব মার্কেট এলাকার হার্ডওয়্যার জালাল মিয়ার ছেলে

পুলিশ জানায়, নাজির আওয়ামী লীগের কিছু লোকজন নিয়ে নির্বাচন বানচালের উদ্দেশ্যে গোপন মিটিং করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিকে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগের সাবেক এমপি শামিম ওসমানের নাম ভাঙ্গিয়ে তার অনুসারী আওয়ামী লীগের নেতা বদু, মোহাম্মদ দিনু, মোহাম্মদ বাচ্চু, মোকলেস ও আওয়ামী লীগ নেতা শাহ নিজামের নেতৃত্বে এলাকার বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করতেন এই নাজিম। এমনকি নমপার্কে বিএনপি নেতাদের আটকে রেখে নির্যাতন চালাতেন। এ নিয়ে কেউ প্রতিবাদ করলে তার উপর নেমে আসতো নির্যাতনে খড়গ। এমনকি তাদেরকে এলাকা ছাড়া করা হতো। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে ছাত্র-জনতার উপর প্রকাশ্যে গুলি ছুড়েছেন এই নাজির বাহিনী। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, ব্ল্যাকমেইল, ভূমিদস্যুতা সহ সন্ত্রাসীপনার নানা অভিযোগ রয়েছে। এভাবে দিনের পর দিন তারা নানা অপকর্ম করে বেড়াতো।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com