নারায়াণগঞ্জ

সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের ঝগড়া, নিহত ১

সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের বিরোধে নাসিরউদ্দীন (৫৫) নামে এক ব্যক্তিকে মারধর করা হয়। পরে আহত নাসিরউদ্দীন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সাইনবোর্ডস্থ প্রো-একটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। নিহত নাসির উদ্দীন উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।

এ বিষয়ে নিহতের ছোট ভাই আক্তার হোসেন বলেন, গত রবিবার আমার কবুতরের বাচ্চা আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেললে আমি তার কাছে বিচার দিতে যাই। এ সময় তারা আমার বড় ভাই সহ আমার পরিবারের উপর হামলা চালায়। এতে আমার ভাই গুরুতর আহত হলে তাকে প্রো-একটিভ হাসপাতালে ভর্তি করা হয়। আজ আমার বড় ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় গত ৩০ ডিসেম্বর সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছি। অভিযোগে মৃত সুলতান মিয়ার ছেলে আসাদুল্লাহ (৫০), তার ছোট ছেলে আবির (২৫), বড় ছেলে অভি (২৮), তার স্ত্রী জুলেখা আক্তার বেবি (৩৮), রকমত উল্লাহর ছেলে রাসেল (৩৮) সহ আরো ২-৩জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করা হয়েছে। 

সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাশেদ হাসান খান বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই আসামীদের কে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com