নারায়াণগঞ্জ

সোনারগাঁয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া মনি (২২) নামে এক গৃহবধূরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের স্বামী আদিল (২৮) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় র‍্যাংগস ফ্যাক্টরির আবাসিক কোয়াটারের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রিয়া মনি জামালপুর জেলার হালিম মন্ডলের মেয়ে। স্বামীকে নিয়ে সোনারগাঁয়ের র‍্যাংগস ফ্যাক্টরির আবাসিক কোয়াটারে তিনি বসবাস করতেন।

আটককৃত আদিল জামালপুর জেলার বাদশাহ মিয়ার ছেলে। তিনি র‍্যাংগস ফ্যাক্টরিতে বাবুর্চি হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ রিয়া মনির সাথে এক বছর আগে আদিলের পারিবারিকভাবে বিয়ে হয়। আদিল সোনারগাঁয়ের র‍্যাংগস ফ্যাক্টরিতে চাকরির (বাবুর্চি) সুবাদে স্ত্রীসহ তিনি আবাসিক কোয়াটারের একটি কক্ষে বসবাস করছিলেন। আজ সকালে হঠাৎ চিৎকার শুনে আশেপাশের লোকজন গিয়ে হত্যার বিষয়টি টের পায়। নিহতের মাথায় ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় নিয়তের স্বামীকে আটক করেছে পুলিশ।

আটককৃত আদিল বলেন, গতকাল রাতে আমরা একসাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। আজ সকালে নাস্তা খাওয়ার জন্য পরোটা আনতে বলে। পরে দোকান থেকে পরোটা ও বাজার থেকে বিভিন্ন পণ্য কিনে বাসায় ফিরে খাটের উপর তার নিথর দেখে পড়ে থাকতে দেখি।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) ইমরান আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। এ বিষয়ে তদন্ত চলছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com