বিএনপির জয়ে আওয়ামী লীগ সরব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলটি সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত হয়েছে। খুব শিঘ্রই দলটি শপথ গ্রহণ করবে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলটি সরব হয়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা আওয়ামী লীগ অফিসে প্রবেশ করে দলটির নেতাকর্মীরা জয় বাংলা ¯েøাগান দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছে। যদিও তাদের এ কার্যক্রম দীর্ঘস্থায়ী হয়নি। তবে এ নিয়ে রাজনীতিক অঙ্গনে নতুন করে বার্তা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
গত ১৫ ফেব্রæয়ারী খুলনায় আওয়ামী লীগের কার্যালয় খুলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা ¯েøাগান দিয়েছেন। জানা গেছে, ১৮ মাস পর খুলনায় দলীয় কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেছেন। একই সঙ্গে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি টাঙিয়ে পুষ্পমাল্য পরান নেতাকর্মীরা। এ সময় জয় বাংলা ¯েøাগান দেন তারা। এ খবর পেয়ে সন্ধ্যায় ‘রেড জুলাই’ নামে একটি সংগঠনের লোকজন এসে তা ভাঙচুর ও অপসারণ করেছেন।
একইভাবে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা কার্যালয় খুলেছেন দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা’ ¯েøাগান দেন। পরে তারা কার্যালয়ের সামনে জাতীয় সংগীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
রোববার বিকালে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকার কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। প্রথমে তারা কার্যালয়ে প্রবেশ করেন। পরে পতাকা উত্তোলন করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
এভাবে সারা দেশের বিভিন্ন প্রান্তে সরব হয়ে উঠেছে আওয়ামী লীগ দলটির নেতাকর্মীরা। তবে এ দিক থেকে রাজধানী ঘেঁষা জেলা নারায়ণগঞ্জে একেবারে ব্যতিক্রম চিত্র দেখা যায়। এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছিটেফোটাও দেখা যায়নি। নারায়ণগঞ্জ শহরের দুই নং রেল গেইট সংলগ্ন আওয়ামী লীগের আফিসটি দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে সাধারণ মানুষর প্রবেশ করার জো নেই।
সংশ্লিষ্টদের মতে, জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগ দলটির পতন হলে কার্যক্রম নিষিদ্ধ করা হয়। সেই সাথে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে নিহত ও হতাহতের ঘটনার মামলার আসামি করা হয়। ফলে অনেক আওয়ামী লীগ নেতাকর্মীকে এসব মামলায় গ্রেফতার করে জেলে পাঠানো হয়। আবার অনেক নেতাকর্মী পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি দলটি ক্ষমতায় এলে ফের সরব হয়ে উঠে আওয়ামী লীগ দলের নেতাকর্মীরা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটি রাজনৈতিক দলের নানা কর্মসূচি পালন করা দলটির নেতাকর্মীদের জন্য গণতান্ত্রিক অধিকার। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ হওয়ার ফলে আওয়ামী লীগ দলটি কোন ধরনের কর্মসূচি পালন করতে পারছেনা। উল্টো তারা প্রকাশ্যে আসতে পারছেনা নানা মামলা ও মামলার কারণে। ফলে বিএনপি দলটি জয় লাভ করার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের সরবতা এটাই প্রমাণ করে যে বিএনপি দলটি একটি গণতান্ত্রিক দল।
মতামত দিন