নারায়াণগঞ্জ

টাকার জন্য পড়াশোনা বন্ধ হবে না: দিপু ভূঁইয়া



নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, রূপগঞ্জ ঢাকার পার্শ্ববর্তী জায়গা। আপনারা আমাদের এলাকার শিক্ষকদের পে স্কেলের দিকে একটু নজর দিয়েন তারা যেন ভাল ভাবে চলতে পারে। আমি চাই রূপগঞ্জে আর্থিক সমস্যার জন্য যেন কোন স্কুল ড্রপআউট না হয়। কোন শিক্ষার্থীর পড়াশোনায় আর্থিক সমস্যা হলে আমরা দলীয়ভাবে এটা করে দেয়ার চেষ্টা করবো।

রোববার (১২ এপ্রিল) দুপুরে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে  তুলতে শিক্ষার মানোন্নয়নে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষার মান রাষ্ট্রীয়ভাবে নামানো হয়েছে। কারণ শিক্ষার মান নেমে গেলে আমাদের মেরুদণ্ড ভেঙে যাবে। আমি আশা করি এই শিক্ষার মান উন্নত করে এ জাতিকে আমরা নতুন দিকে নিয়ে যাব।

সরকার বিল্ডিং বানাতে পারবে সুন্দর। কিন্তু সুন্দর জাতি সরকার তৈরি করতে পারবে না৷ এটা আপনারাই পারবেন। আপনারা পারবেন ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে দিতে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com