নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে আইনগত সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে আদালত চত্বরে বিভিন্ন আইনগত সেবা প্রদানকারী স্টলের উদ্বোধন করা হয়। স্টলগুলোর উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিচার বিভাগ, প্রশাসন এবং আইনজীবী নেতারা অংশ নেন।
আলোচনা সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান আবু শামীম আজাদ বলেন, অর্থের অভাবে যারা আইনগত সহায়তা নিতে পারেন না, তাদের জন্য রাষ্ট্র লিগ্যাল এইডের মাধ্যমে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, “লিগ্যাল এইড কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিকের সাংবিধানিক অধিকার।”
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির বলেন, আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান হলেও বাস্তবে সেই সমতা নিশ্চিত করতে হলে প্রত্যেককে অন্তত আদালতের দ্বারপ্রান্তে পৌঁছানোর সুযোগ দিতে হবে। তিনি আইনগত সহায়তা কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
মতামত দিন