আমাদের সন্তানরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে : এমপি আজাদ
বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, এই নতুন কুঁড়ি স্পোর্টস চালু করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারপর দীর্ঘদিন এটাকে ধারণ করে একটা জায়গায় নিয়ে এসেছিলেন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তবে বিগত ১৭ বছর এ ধরনের স্পোর্টস কার্যক্রম বন্ধ ছিল। ফ্যাসিস্ট সরকার এটা বন্ধ করে রেখেছিল। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে ফের এর কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে নারায়ণগঞ্জে শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই উদ্বোধন করা হয়।
তিনি আরও বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের সন্তানরা খেলাধুলায় আরও এগিয়ে যাবে। তারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। বর্হিবিশ্ব থেকে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনবে। আর আমাদের নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো অবস্থান করবে। তারা বিজয়ী হবে। সারা বিশ্বের মানচিত্রে তারা বাংলাদেশের পক্ষে ও নারায়ণগঞ্জের পক্ষে একটি সম্মানজনক অবস্থান তৈরি করবে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী ও নারায়ণগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক নিলুফা ইয়াসমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতামত দিন